নাহিদ রানার রেকর্ড বৃথা, এবার ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ২০:২০ আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২০:৩০

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে বড় হারের ক্ষত শুকানোর আগেই ওয়ানডে সিরিজের শুরুটাও হতাশাজনক হলো বাংলাদেশের। পেসার নাহিদ রানার বিধ্বংসী ও ঐতিহাসিক বোলিংয়ের পরও ব্যাটিং লাইনের চরম ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হেরে গেছে মিরাজের দল। স্বাগতিকদের দেওয়া ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। 

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের সিদ্ধান্তকে শুরুতেই সঠিক প্রমাণ করেন তরুণ গতি তারকা নাহিদ রানা। জিম্বাবুয়ের ব্যাটিং লাইনে রীতিমতো ধস নামান তিনি। ১০ ওভারে মাত্র ২১ রান খরচ করে একাই তুলে নেন ৬টি উইকেট। ওয়ানডে ক্রিকেটে এটিই রানার ক্যারিয়ার সেরা বোলিং। 

রানার তোপের মুখে পড়ে মাত্র ৪৬ রানেই ৭ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল জিম্বাবুয়ে। তবে নবম উইকেটে নিউম্যান নিয়ামহুরি (৩৩) ও রিচার্ড এনগারাভার (২৭) গুরুত্বপূর্ণ প্রতিরোধে শেষ পর্যন্ত ৩৬.৪ ওভারে ১৪১ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ৬টি এবং তাসকিন আহমেদ ২টি উইকেট শিকার করেন। 

১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওপেনার তানজিদ হাসান তামিম (৮) ও সৌম্য সরকার (৬) দ্রুত বিদায় নেওয়ার পর ব্যর্থ হন নাজমুল হোসেন শান্তও (৩)।

মিডল অর্ডারে তাওহীদ হৃদয় (২৫) এবং উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান (৩১) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। মোসাদ্দেক হোসেন (৩) ও অধিনায়ক মিরাজ (১০) দ্রুত সাজঘরে ফিরলে দলের পরাজয় নিশ্চিত হয়ে যায়। মাত্র ৩৩.১ ওভারে ১১৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে এনগারাভা ও ব্র্যাড ইভান্স ৩টি করে উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড 

জিম্বাবুয়ে: ১৪১-১০ (৩৬.৪ ওভার); নিউম্যান নিয়ামহুরি ৩৩, রিচার্ড এনগারাভা ২৭, ইনোসেন্ট কাইয়া ২৬। (নাহিদ রানা ৬/২১, তাসকিন আহমেদ ২/৩২)। 

বাংলাদেশ: ১১৬-১০ (৩৩.১ ওভার); নুরুল হাসান সোহান ৩১, তাওহীদ হৃদয় ২৫, মেহেদী হাসান মিরাজ ১০। (ব্র্যাড ইভান্স ৩/৩৪, রিচার্ড এনগারাভা ৩/৩১)। 

ফল: জিম্বাবুয়ে ২৫ রানে জয়ী। 

/এসটি/ এমওএফ/
সম্পর্কিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না নাহিদ রানার 
১০ ওভারের জায়গায় ১১ ওভার! আফগান অধিনায়ককে নিয়ে বিসিবির অভিযোগ
জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার তিন মামলায় হাসিনাসহ ১১৬ জন অভিযুক্ত
জুলাই আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার তিন মামলায় হাসিনাসহ ১১৬ জন অভিযুক্ত
গুদাম ঘরে ঢুকে ৭০ আইফোন ও ৩৬ অ্যাপল ওয়াচ লুট 
গুদাম ঘরে ঢুকে ৭০ আইফোন ও ৩৬ অ্যাপল ওয়াচ লুট 
সেন্টমার্টিন খুলছে কবে, জানালো পরিবেশ মন্ত্রণালয়
সেন্টমার্টিন খুলছে কবে, জানালো পরিবেশ মন্ত্রণালয়
রিয়াদসহ একাধিক শহরে হুথিদের হামলা ঠেকানোর দাবি সৌদির
রিয়াদসহ একাধিক শহরে হুথিদের হামলা ঠেকানোর দাবি সৌদির
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম