টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ দিলেন সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ২০:৫৩ আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২০:৫৩

আইসিসি র‍্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য উত্থান ঘটিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী। অন্যদিকে ওয়ানডেতে আবারও সিংহাসন ফিরে পেয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। 

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ এগিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তার অবস্থান এখন ৪৮ নম্বরে। 

ইংল্যান্ডের বিপক্ষে সিনিয়র দলে অভিষেকের পর শুরুতে কিছুটা কঠিন সময় পার করলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ছয় আন্তর্জাতিক ম্যাচের মধ্যেই দুটি অর্ধশতকে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ১৫ বছর বয়সী এই ব্যাটার।

হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তিন ইনিংসে ১৫১ রান করেন, গড় ছিল ৫০.৩৩। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য সিরিজসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

এদিকে, ড্যারিল মিচেলকে সরিয়ে ওয়ানডেতে আবার এক নম্বরে উঠেছেন শুভমান গিল। মিচেল চলতি বছরের জানুয়ারি থেকে এক নম্বরে ছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ অক্টোবর, ২০২৬)
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত