‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২

তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের অর্থায়নের ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে আট জেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বাকি ৫৬ জেলায় আগামী ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিনিধিত্বকারী আট জেলার সব উপজেলা থেকে আবেদন নেওয়া হয়েছে। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। 

তরুণ উদ্যোক্তারা গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নিজ নিজ উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন পড়েছে নেত্রকোনা জেলায়, ৫ হাজার ৩৫১টি। এরপরে রয়েছে রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি এবং ঝিনাইদহে ২ হাজার ১৯১টি।

অন্য জেলাগুলোর মধ্যে হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

কর্মসূচির পরবর্তী পর্যায়ে বাকি ৫৬ জেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনও তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে এ কর্মসূচির নির্দেশিকা জারি করে। নির্দেশিকাটি www.bb.org.bd Ges www.bb.org.bd/smespd_portal ওয়েবসাইটে পাওয়া যাবে।

‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং তাদের উদ্যোগে অর্থায়নের ব্যবস্থা করা। এর মাধ্যমে উদ্ভাবন উৎসাহিত করা, অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাসস। 

/এসটি/ 
সম্পর্কিত
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন
সর্বশেষ খবর
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত