ম্যাককালামের বিদায়ের পর আইপিএলের সফল কোচ এবার ইংল্যান্ডে 

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৬:১৩আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৬:১৩

ইংল্যান্ড ক্রিকেটে শুরু হলো নতুন অধ্যায়। টানা বাজে পারফরম্যান্সের পর ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর এবার টেস্ট দলের দায়িত্ব পেলেন আইপিএলের সফলতম কোচদের একজন স্টিফেন ফ্লেমিং। একই সঙ্গে অধিনায়ক হিসেবে ফিরলেন অভিজ্ঞ জো রুট। 

৫৩ বছর বয়সী ফ্লেমিং এর আগে কখনো কোনো জাতীয় দলের প্রধান কোচ ছিলেন না। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার সাফল্য ঈর্ষণীয়। চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে ১৭ বছরে দলকে রেকর্ড পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন।

সম্প্রতি টানা হতাশাজনক পারফরম্যান্স এবং মাঠের বাইরের কয়েকটি বিতর্কিত ঘটনার পর টেস্ট দলের কোচের পদ থেকে বরখাস্ত হন ব্রেন্ডন ম্যাককালাম। তবে তিনি এখনও ইংল্যান্ডের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) দলের দায়িত্বে থাকছেন।

অন্যদিকে, ৩৫ বছর বয়সী জো রুট দ্বিতীয়বারের মতো টেস্ট দলের নেতৃত্ব পাচ্ছেন। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম দফায় অধিনায়কত্ব করে ৬৫ টেস্টে ২৭টি জয় এনে দেন তিনি। যা ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সফল অধ্যায়।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফ্লেমিং। বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ কোচিং দায়িত্বগুলোর এটি একটি। এই দায়িত্ব পেয়ে আমি সত্যিই সম্মানিত এবং ভীষণ রোমাঞ্চিত।’

ফ্লেমিং আপাতত নিউজিল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পরে ইংল্যান্ডে যোগ দেবেন। এরপর ডিসেম্বরের দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে দলের প্রস্তুতি শুরু করবেন।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ 
সর্বশেষ খবর
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
আরেকটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
আরেকটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে