দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ১৩:১৫আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৩:১৫

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট দলে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল হামজা নাজারের। কিন্তু ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে শেষ পর্যন্ত তিনি জাতীয় দলে বিবেচিত হননি।

তবে ভিসা আবেদনের সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে  এক মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, বোর্ডের মাধ্যমে ভিসা আবেদনের সময় হামজা যে তথ্য জমা দিয়েছিলেন, তা নিয়ে তদন্তের পর এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে প্রমাণিত হয়েছে, আবেদনের ক্ষেত্রে সম্পূর্ণ ও সঠিক তথ্য দেননি হামজা। বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় গোপন করেছেন এই ক্রিকেটার।

পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল পিসিবি। কমিটি হামজাকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়। পরে প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে কমিটি প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়।

তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর পিসিবি হামজাকে ঘরোয়া ও আন্তর্জাতিক—সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়। পিসিবি তাদের বিবৃতিতে বলেছে, ‘ভুল তথ্য প্রদান, তথ্য গোপন করা এবং বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার বিষয়গুলোকে পিসিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’

বোর্ড আরও জানায়, এ ধরনের আচরণ পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে প্রত্যাশিত সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মানদণ্ডের পরিপন্থী। কোনও ব্যক্তিকে বোর্ড, পাকিস্তান ক্রিকেট কিংবা দেশের কোটি সমর্থকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে পিসিবি।

/টিএ/এনআই/
সম্পর্কিত
তিন বছর পর দেশের বাইরে টেস্ট জিতলো পাকিস্তান 
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
অবসরে যাচ্ছেন পাকিস্তানের বিখ্যাত 'জলিল চাচা'
সর্বশেষ খবর
জলবেলুনে ভিজুক গরম, ফিরুক শৈশবের দুষ্টুমি!
জলবেলুনে ভিজুক গরম, ফিরুক শৈশবের দুষ্টুমি!
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা-অগ্নিসংযোগ
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা-অগ্নিসংযোগ
গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল
গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল
বাংলাদেশে ট্রেকিং করবেন কোথায়? জেনে নিন সেরা স্পটগুলো
বাংলাদেশে ট্রেকিং করবেন কোথায়? জেনে নিন সেরা স্পটগুলো
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা