ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান দর্শক স্মিথকে বললেন, ‘তুমি খেলার চেয়ে বড় নও’

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ১৬:৫৮ আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৬:৫৮

মাঠে তখন অস্ট্রেলিয়ার বিপর্যয় সামলানোর দায়িত্ব স্টিভ স্মিথের কাঁধে। কিন্তু ব্যাটিংয়ের মাঝপথে সাইটস্ক্রিনের সমস্যায় খেলা থামাতেই গ্যালারি থেকে ছুটে আসে ক্ষুদ্ধ এক মন্তব্য।

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে স্মিথ যখন অস্ট্রেলিয়ার ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করছেন, তখন কিছুক্ষণের জন্য সাইটস্ক্রিনের সমস্যায় খেলা বন্ধ হয়ে যায়। অপেক্ষায় সময় বাড়তেই এক দর্শক আর ধৈর্য রাখতে পারেননি।

ফক্স ক্রিকেটের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে সেই দর্শককে রীতিমতো ক্ষুব্ধ এবং মজার সুরে স্মিথকে বলতে শোনা যায়, ‘ওই বলটা মারো, স্মাজ! প্রিন্সেস সেজো না। স্টিভ, তুমি খেলার চেয়ে বড় নও, এটা মেনে নাও।’

স্মিথের ডাকনাম ‘স্মাজ’। আর তাকে ‘প্রিন্সেস’ বলে কটাক্ষ করার এই দৃশ্যই পরে আলোচনার জন্ম দিয়েছে। 

ম্যাচের মূল গল্প অবশ্য গ্যালারির এই মজার মুহূর্ত নয়। প্রথম দিন থেকেই বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে চাপে রেখেছেন। তাদের গতি ঝড়ে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে সময় নষ্ট করার শাস্তি পেলেন আফগান ক্রিকেটার
আল-আমিনের পথ ধরে এবার লেকক, এক ওভারে পাঁচ উইকেটের কীর্তি
ইতিহাস গড়া হ্যাটট্রিকে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে হাসান 
সর্বশেষ খবর
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর