হ্যাজেলউডের শিকার হাসান-তাইজুল, লিড বাড়াতে লড়ছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক 
১৫ আগস্ট ২০২৬, ০৭:০৩আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:২০

আজ ৩য় দিনের প্রথম সেশন শুরু হতেই দেখেশুনে খেলছিলেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। সপ্তম উইকেটে তাদের ৪৬ রানের (১৭০ বল) ধীরস্থির ও কার্যকারী জুটিটি অস্ট্রেলীয় বোলারদের বেশ হতাশায় রাখে।

তবে ১১৪তম ওভারে বোলিংয়ে ফিরেই জোশ হ্যাজেলউড বাংলাদেশকে ধাক্কা দেন। ইনিংসের ১১৩.৫ ওভারে হ্যাজেলউডের নিচু হওয়া সোজা ফুল লেংথ ডেলিভারি রক্ষণ সামলাতে ব্যর্থ হন হাসান মাহমুদ। আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এলবিডব্লিউর নির্দেশ দিলে হাসান রিভিউ নেন। কিন্তু বল ট্র্যাকিংয়ে ‘থ্রি রেডস’ দেখা যাওয়ায় ১৪ রানেই থামতে হয় তাকে। 

এরপর ১১৮তম ওভারের শেষ বলে আবার আঘাত হানেন হ্যাজেলউড। এবারের শিকার তাইজুল ইসলাম। দলীয় ৩৭২ রানে তিনি আউট হন। ক্যামেরুনের গ্রিনের হাতে ক্যাচ হওয়ার আগে ১টি ছক্কা ও ১টি চারের মাধ্যমে ২৩ বলে ১৭ রান করেন তিনি। 

এর আগে ১১২তম ওভারে হ্যাজেলউডের এক বলে আম্পায়ার মিরাজকেও আউট দিয়েছিলেন, তবে সুচিন্তিত রিভিউ নিয়ে নট-আউট প্রমাণিত হন মিরাজ।

বাংলাদেশ বর্তমানে ১৭৫ রানের লিড নিয়ে ড্রাইভিং সিটে অবস্থান করছে। ক্রিজে থাকা মিরাজের ব্যাটে ভর করে লিড ২০০ পার করাই এখন সফরকারীদের মূল লক্ষ্য। 

/এসটি/ 
সম্পর্কিত
বাসা থেকে বের করে দিয়েছিলেন বাবা, সেই তানজিদই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান
ডারউইনে বাংলাদেশকে হারাতে এবার বিরল ইতিহাস গড়তে হবে অস্ট্রেলিয়াকে!
সেঞ্চুরির পর তানজিদ বললেন, ‘বেশি কিছু করার চেষ্টা করিনি’
সর্বশেষ খবর
গ্যাস সংকটে থমকে গেছে শিল্পের চাকা, অর্থনীতির সব সেক্টর এখন ঝুঁকিতে 
গ্যাস সংকটে থমকে গেছে শিল্পের চাকা, অর্থনীতির সব সেক্টর এখন ঝুঁকিতে 
বাসা থেকে বের করে দিয়েছিলেন বাবা, সেই তানজিদই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান
বাসা থেকে বের করে দিয়েছিলেন বাবা, সেই তানজিদই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
উপহার হিসেবে নিজেরই মিম ফ্রেম বন্দি পেলেন মার্কো রুবিও
উপহার হিসেবে নিজেরই মিম ফ্রেম বন্দি পেলেন মার্কো রুবিও
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন