বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জয়: নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ আগস্ট ২০২৬, ১২:৩৯আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:৩৯

অস্ট্রেলিয়ার মাঠে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টেই অবিস্মরণীয় জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তরা। চার দিনেই স্বাগতিকদের হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানের লিড নিয়েছে।

অবিস্মরণীয় জয়ের পর অধিনায়ক শান্তর কণ্ঠেও ফুটে উঠে গর্ব। বলেন, এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে যত অর্জন এসেছে, সবকিছুর ওপর স্থান পাবে অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া এই ঐতিহাসিক টেস্ট জয়। তার ভাষায়, ‘যেকোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটি এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় জয়। আমরা বিশ্বাস করি, সামনেও আমরা নতুন কিছু করে দেখাতে পারবো।’

মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে সব দিক থেকে কোণঠাসা করে ছেড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পেস অ্যাটাকের দাপট থেকে শুরু করে টপ এবং লোয়ার অর্ডারের নিখুঁত ও দায়িত্বশীল ব্যাটিং—সব মিলিয়ে এটি কোনও অলৌকিক জয় ছিল না, বরং টানা পাঁচ দিন ধরে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া মেনে বিশ্বমানের ক্রিকেট খেলার ফসল।

বাংলাদেশ অধিনায়ক জানান তারা যে, পারফরম্যান্স করেছেন তাতে নিজের ও দলের জন্য গর্ব হচ্ছে তার, ‘সত্যি খুব আনন্দ লাগছে, নিজেকে নিয়ে এবং পুরো দলের পারফরম্যান্স নিয়ে ভীষণ গর্ব হচ্ছে। আমরা অনেক কষ্ট করেছি, আর এ ধরনের একটা জয় পেয়ে সত্যি অনেক ভালো লাগছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ডারউইনে ম্যাচসেরা হাসান বললেন, ‘নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি’ 
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়কে ‘বড় অঘটন’ বলছেন মার্ক ওয়াহ
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ডারউইনে ম্যাচসেরা হাসান বললেন, ‘নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি’ 
ডারউইনে ম্যাচসেরা হাসান বললেন, ‘নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি’ 
রবীন্দ্রস্মৃতির টানে ঘুরে আসুন শাহজাদপুরের কাচারিবাড়ি
রবীন্দ্রস্মৃতির টানে ঘুরে আসুন শাহজাদপুরের কাচারিবাড়ি
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী