বাংলাদেশের কাছে ‘লজ্জাজনক’ হারে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন দাবি পন্টিংয়ের

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৬, ১৫:৪১আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৫:৪১

বাংলাদেশের কাছে ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক হারের পর অস্ট্রেলিয়া দলে বড় ধরনের পরিবর্তনের দাবি উঠেছে। জাতীয় দলের নির্বাচকদের দিকে আঙুল তুলেছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার দৃষ্টিতে ঘরের মাঠে এমন লজ্জাজনক হারের পর দলে বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার।

চ্যানেল সেভেনে পন্টিং বলেছেন, ‘দেখুন, পরিবর্তন আনার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি, যে সবার আগে পরিবর্তনের কথা বলবে। অধিনায়ক কিংবা খেলোয়াড় হিসেবে আমি সবসময় দলটাকে একসঙ্গে রাখতে চেয়েছি। কাউকে বাদ দেওয়ার কথা বলার আগে পরিস্থিতি খারাপ পর্যায়ে পৌঁছাতে হয়।’

তবে পন্টিংয়ের মতে, বর্তমান অস্ট্রেলিয়া দলে পরিবর্তনের সময় হয়ে গেছে। তার মতে, ‘কিন্তু এখানে আসার আগেই যথেষ্ট প্রমাণ ছিল যে, পুনর্গঠন শুরু করলে তারা খুব বেশি কিছু হারাবে না। হয়তো নতুন কোনো ওপেনারকে সুযোগ দেওয়া যেতে পারে, কিংবা তিন নম্বরে নতুন কাউকে আনা যেতে পারে। আর যদি তারা এখানে হেরে যায়, তাহলে আমার মনে হয় সেটি করতেই হবে।’

অন্যদিকে অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেইডেনও ডারউইনের বিপর্যয়ের পর দলে পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি স্যাম কনস্টাস ও ম্যাট রেনশকে আবারও দলে ফেরানোর আহ্বান জানিয়েছেন। তার মতে, ‘ওপেনিং ট্রাভিস হেডের সেরা পজিশন নয়।’ তার পরামর্শ, টেস্ট একাদশে অ্যালেক্স ক্যারির জায়গায় হেডকে পাঁচ নম্বরে খেলানো যেতে পারে।

/এফআইআর/
সম্পর্কিত
টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি
আমরা স্বপ্ন দেখতাম, কিন্তু এমন জয় আশা করিনি: আকরাম খান 
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা এশিয়ার দ্রুততম দল বাংলাদেশ
সর্বশেষ খবর
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা গ্রেফতার
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা গ্রেফতার
টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি
টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি
যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো গড়েছে ইরান: আইআরজিসি
যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো গড়েছে ইরান: আইআরজিসি
শাড়ি-গাউনের মিশেলে নজরকাড়া কারিশমা
শাড়ি-গাউনের মিশেলে নজরকাড়া কারিশমা
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা