ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ

স্পোর্টস ডেস্ক 
২০ আগস্ট ২০২৬, ১৬:৪৭আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৬:৪৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ডারউইন টেস্ট জয়ের নায়ক তানজিদ হাসান তামিমকে নিয়ে হঠাৎই দুশ্চিন্তায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শুরুর মাত্র দুই দিন আগে ঘাড়ে অস্বস্তির কারণে বৃহস্পতিবার ম্যাকাইতে দলের ব্যাটিং অনুশীলনে অংশ নেননি বাঁহাতি ওপেনার।

তবে মাঠে পুরোপুরি অনুপস্থিত ছিলেন না তানজিদ। দলের সঙ্গে ওয়ার্ম-আপ করার পাশাপাশি ফিল্ডিং অনুশীলনেও অংশ নিয়েছেন তিনি। কিন্তু ঘাড়ে অস্বস্তি থাকায় ব্যাটিং থেকে নিজেকে সরিয়ে রাখেন তিনি।

ডারউনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত শতক হাঁকিয়ে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তানজিদ। বৃহস্পতিবার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলনের বড় একটি সময় তাকে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের পাশে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

দ্বিতীয় টেস্ট শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। জানা গেছে, ঘাড়ে অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানানোর পর তানজিদকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ। তাই তাকে ব্যাটিং অনুশীলন থেকে বিশ্রাম দেওয়া হয়।

দলের আশা, দ্বিতীয় টেস্টের আগে তানজিদ দ্রুতই নেটে ফিরবেন। তবে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখছে টিম ম্যানেজমেন্ট। সে কারণে বৃহস্পতিবার নেটে দীর্ঘ সময় ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন সৌম্য সরকার।

এদিকে অনুশীলনে আঙুলে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। বল আঙুলে লাগার পর কিছুক্ষণ পিচে বসে ছিলেন তিনি। তবে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরে ফিজিও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর। এরপর আবার ব্যাটিংয়ে ফিরে যান অভিজ্ঞ এই ব্যাটার।

প্রথম টেস্টে চোটের কারণে খেলতে না পারা পেসার শরিফুল ইসলামও দ্বিতীয় টেস্টের জন্য দলে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার নেটে দীর্ঘ সময় বোলিং করেছেন। তার ফেরায় বাংলাদেশের পেস আক্রমণ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে ম্যাকাইয়ে চতুর্থ পেসার নিয়ে একাদশ সাজানো হবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেয়নি বাংলাদেশ। প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ম্যাচের আগের দিন একাদশ চূড়ান্ত করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আগামীকাল সিদ্ধান্ত নেবো। এখনও কিছু চূড়ান্ত হয়নি।’

শরিফুল ইসলামকে একাদশে নেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘সে ভিন্ন কিছু দেওয়ার সামর্থ্য রাখে। তবে আমরা মাত্র একটি টেস্ট জিতেছি। আর আমি এমন একজন, যে সাধারণত জয়ী একাদশে খুব বেশি পরিবর্তন করতে পছন্দ করি না।’

/এফআইআর/
সম্পর্কিত
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
এবার অস্ট্রেলিয়ার বিপদে ত্রাতা হতে পারবেন রেনশ? 
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: বাংলাদেশ-ভারতকে যা করতে হবে 
সর্বশেষ খবর
১০ বছরে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৪০ ট্রিলিয়ন
১০ বছরে দ্বিগুণ বেড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়ালো ৪০ ট্রিলিয়ন
শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর বিস্ফোরক ভিডিও, ষড়যন্ত্রের অভিযোগ আর্জেন্টিনার
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর বিস্ফোরক ভিডিও, ষড়যন্ত্রের অভিযোগ আর্জেন্টিনার
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন