টি-টোয়েন্টির দাপটে বিপন্ন টেস্ট-ওয়ানডে!

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ১০:০০আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০:০০

টি-টোয়েন্টির ঝলমলে দুনিয়ায় কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ক্রিকেটের আসল পরীক্ষা? ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট আর টি-টোয়েন্টির ক্রমবর্ধমান জনপ্রিয়তার মাঝে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এবার সতর্ক করলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাস। তার স্পষ্ট বার্তা- টি-টোয়েন্টি ভবিষ্যতের খেলা হতে পারে, কিন্তু টেস্ট ও ওয়ানডে ক্রিকেটই এই খেলার পথপ্রদর্শক। তাই এই দুই সংস্করণকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বোর্ডগুলোকেই নিতে হবে।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেছেন, প্রেক্ষাপটনির্ভর প্রতিযোগিতার দিকে এগোতে হলে ‘ইচ্ছামতো সূচি নির্ধারণ করা দ্বিপক্ষীয় সিরিজের যুগের অবসান ঘটাতে হবে।’ তার এই মন্তব্যের পর ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভাস সেই মন্তব্যের প্রেক্ষাপটে বলেছেন, ‘আমি মনে করি ভবিষ্যতে অধিকাংশ দেশ টি-টোয়েন্টি খেলতে চাইবে। টি-টোয়েন্টিই ভবিষ্যতের খেলা। কিন্তু সব বোর্ডেরই উপলব্ধি করা উচিত, টেস্ট ও ওয়ানডে ক্রিকেটই পথপ্রদর্শক এবং এই দুই সংস্করণকে তাদের সংরক্ষণ করতে হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ওয়ানডে ও ৩৫৫ টেস্ট উইকেট নেওয়া ভাস সব ক্রিকেট বোর্ডকে ঐতিহ্যবাহী দুই সংস্করণকে বাঁচিয়ে রাখার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তার মতে, ‘৫০ ওভারের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে আমাদের কোনো না কোনো ব্যবস্থা করতে হবে। আমি নিশ্চিত, এতে অনেক তরুণ ক্রিকেটার টেস্ট ক্রিকেট কিংবা ৫০ ওভারের ক্রিকেটে খেলতে আগ্রহী হবে।’

টেস্ট ক্রিকেট নিয়ে তার উদ্বেগ আরও গভীর। তার কথা, ‘বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা বললে, টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে। সব বোর্ডেরই টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা থাকা উচিত এবং তরুণদের এই সংস্করণে খেলার সুযোগ দিতে হবে। কারণ এখানেই আপনার দক্ষতার সত্যিকারের পরীক্ষা হয়।’

৫২ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার গত এক দশকে শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটের মান পড়ে যাওয়ার বিষয়টিকেও উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।
সর্বশেষ গলে ভারতের কাছে প্রথম টেস্টে ১৬৫ রানে হেরেছে শ্রীলঙ্কা। একসময় গল ছিল তাদের দুর্ভেদ্য দুর্গ। ভাস অবশ্য ভারতের শক্তিমত্তার কথাও স্বীকার করেছেন, ‘আমরা জানি ভারত খুব ভালো দল। যেকোনো সময় তারা যেকোনো খেলোয়াড়ের জায়গায় অন্য কাউকে খেলাতে পারে। তারা টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে-সব সংস্করণেই ভালো ক্রিকেট খেলছে। বিসিসিআইও অসাধারণ অবকাঠামো তৈরি করেছে এবং খেলোয়াড়দের ভালোভাবে দেখভাল করছে।’

গল টেস্ট নিয়ে তার মূল্যায়ন, ‘তারা অসাধারণ টেস্ট ক্রিকেট খেলেছে। তিনজন ভালো স্পিনার খেলিয়েছে এবং তাদের বিপক্ষে টিকে থাকা সহজ ছিল না। আমাদের ছেলেরা ভালো লড়াই করেছে। আমি নিশ্চিত, দ্বিতীয় টেস্ট আরও আকর্ষণীয় হবে।’

ভাস আরও মনে করেন, ক্রিকেটারদের দক্ষতা অনুযায়ী তাদের জন্য উপযুক্ত সংস্করণও চিহ্নিত করা জরুরি, ‘কিছু খেলোয়াড় আছে যারা সব সংস্করণেই খেলতে পারে। আবার কিছু খেলোয়াড় শুধু সাদা বলের ক্রিকেটেই ভালো করতে পারে। তাই আমাদের সেই খেলোয়াড়দের চিহ্নিত করতে হবে। খেলোয়াড়দের নিজেদেরও বুঝতে হবে তারা কোন সংস্করণে খেলবে এবং কোনটিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চোখ ভারতের
শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছে: কার্নি
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছে: কার্নি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭০, সবচেয়ে বেশি মিরপুরে 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭০, সবচেয়ে বেশি মিরপুরে 
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর