ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০

ক্রিকেটে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। নিজেদের দেশেই ম্যাচ, নিজেদের দর্শক, নিজেদের পরিচিত মাঠ। তারপরও সেই মাঠের ‘অ্যাওয়ে’ দল ভারত! আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এমনই অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। তিনটি ম্যাচই হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। যেখানে স্বাগতিক হিসেবে মাঠে নামবে আফগানিস্তান।

বিষয়টি আরও বিস্ময়কর মনে হচ্ছে কারণ মাত্র কয়েক মাস আগেই দুই দল ভারতের মাটিতে এক টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছে। তখন ভারত ছিল স্বাগতিক এবং আফগানিস্তান সফরকারী। এবার দৃশ্যপট পুরোপুরি উল্টো।

আফগানিস্তানের জন্য ভারতে নিজেদের ‘হোম’ সিরিজ আয়োজন অবশ্য নতুন কিছু নয়। নিরাপত্তাজনিত কারণে বছরের পর বছর ধরে দেরাদুন, গ্রেটার নয়ডা, লক্ষ্ণৌ ও দিল্লির মতো ভারতের বিভিন্ন ভেন্যুকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে তারা।

তবে এবারই প্রথমবারের মতো নিজেদের ঘরের মাঠেই ভারতকে ‘অ্যাওয়ে’ দল হিসেবে পাচ্ছে আফগানিস্তান।

একসময় সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম বেস হিসেবে ব্যবহার করতো আফগানিস্তান। বিশেষ করে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর তারা মধ্যপ্রাচ্যের দেশটিকে বেশি ব্যবহার করেছে। কিন্তু সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে আবারও ভারতকে নিজেদের প্রধান হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে আফগানরা।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) ঘনিষ্ঠ সম্পর্কই এই অদ্ভুত আয়োজনকে সম্ভব করেছে। আর এর সবচেয়ে বড় সুবিধা পাচ্ছে আফগানিস্তান।

‘হোম’ দল হিসেবে সম্প্রচারস্বত্ব ও টিকিট বিক্রি থেকে বড় অঙ্কের অর্থ পাবে ইব্রাহিম জাদরানের দল। হিন্দুস্তান টাইমস-এর সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, মিডিয়া স্বত্ব থেকে প্রতি ম্যাচে প্রায় ২০ লাখ ডলার পেতে পারে এসিবি। ভারতে টি-টোয়েন্টি ম্যাচে দর্শকপূর্ণ গ্যালারি পাওয়ার সম্ভাবনাও বেশি। ফলে টিকিট বিক্রি থেকেও বড় অঙ্কের আয় হবে আফগানিস্তানের।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর। আফগানিস্তানের নতুন অধিনায়ক হিসেবে ইব্রাহিম জাদরানের এটি হবে প্রথম অ্যাসাইনমেন্ট। অন্যদিকে কিছুটা নড়বড়ে শুরুর পর শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে নিজেদের গুছিয়ে নেওয়ার লক্ষ্য ভারতের।

এশিয়ান গেমস ২০২৬ সামনে রেখেও সিরিজটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। কয়েক সপ্তাহ পর জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশ নেবে ভারত ও আফগানিস্তান। ফলে দিল্লির এই সিরিজে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগও পাচ্ছে দুই দল।

 

 

/এফআইআর/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
দ্বিগুণ হলো ম্যাচ ফি, ক্রিকেটারদের বছরে আয় ৩৫ লাখ পর্যন্ত!
সর্বশেষ খবর
হরমুজে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া?
হরমুজে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া?
বেতিস পরীক্ষায় চোটজর্জর রিয়াল, নতুন অস্ত্র কে?
বেতিস পরীক্ষায় চোটজর্জর রিয়াল, নতুন অস্ত্র কে?
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাকবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
৪৫ টাকা চায়ের বিল নিয়ে বাকবিতণ্ডা গড়ালো সংঘর্ষে, আহত ১৩
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা