বিশ্বকাপে খেলবেন রোহিত? নিজেই দিলেন বড় ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা কি খেলবেন? এমন প্রশ্ন নিয়ে কয়েক মাস ধরেই চলছে আলোচনা। এবার সেই জল্পনার মাঝেই মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক। তবে সরাসরি ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনও কিছুই বললেননি তিনি। 

বৃহস্পতিবার মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্টের এক অনুষ্ঠানে ২০২৭ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘২০২৭ সালের অক্টোবর এখনও অনেক দূরে। তখন এ বিষয়ে দেখা যাবে।’

মাত্র এক লাইনের এই উত্তরেই অবশ্য নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। কারণ টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর এখন ওয়ানডেতেই ভারতের হয়ে খেলছেন রোহিত। ফলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে থাকবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

এদিকে বিশ্বকাপে ভারত শিরোপা জিতলে ২০২৪ সালের মতো মুম্বাইয়ে খোলা বাসে বিজয় প্যারেড হবে কি না, রোহিতকে সেটিও জিজ্ঞেস করা হয়েছিল। ২০২৪ সালে তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মুম্বাইয়ে হয়েছিল জমকালো বিজয় উদযাপন।

এবার অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে রোহিত বলেন, ‘আমি মনে করি না, এবার বাস প্যারেড সম্ভব হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
শরণার্থী ভেবে হোটেলের সামনে বিক্ষোভ, পরে জানা গেলো পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল
সিপিএল অভিষেকেই মিরাজের বাজিমাত, ১৩ রানে ৩ উইকেট
সর্বশেষ খবর
মাননীয় বাদ, নিজ দফতর থেকেই নিয়ম বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর
মাননীয় বাদ, নিজ দফতর থেকেই নিয়ম বাস্তবায়ন শুরু প্রধানমন্ত্রীর
রকেট ডিজাইন ছেড়ে বেবি ফুডের ব্যবসা, বছরে কোটি রুপি আয় তরুণীর
রকেট ডিজাইন ছেড়ে বেবি ফুডের ব্যবসা, বছরে কোটি রুপি আয় তরুণীর
২৫ সেপ্টেম্বর থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী
মুম্বাই থেকে ঢাকায় এলো ফ্লাইট, ৭ যাত্রীর ব্যাগে আট লাখ টাকার মদ
মুম্বাই থেকে ঢাকায় এলো ফ্লাইট, ৭ যাত্রীর ব্যাগে আট লাখ টাকার মদ
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর