স্লো ওভার রেটের খেসারত, ১১ পয়েন্ট কাটা গেলো পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হারের ধাক্কা সামলানোর আগেই পাকিস্তানের কপালে জুটলো আরও বড় শাস্তি। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান।

বার্মিংহামের এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম বল করেছিল পাকিস্তান। যে কারণে এই শাস্তি দিয়েছে আইসিসি।

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে পাকিস্তানকে এই শাস্তি দিয়েছেন। মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেন পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারায় নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। তবে সর্বোচ্চ জরিমানার সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ। পাকিস্তানের ক্ষেত্রে ১১ ওভার ঘাটতি থাকলেও সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানাই প্রযোজ্য হয়েছে।

অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় প্রতি ওভার কম বল করার জন্য এক পয়েন্ট করে কেটে নেওয়ার নিয়ম রয়েছে। ফলে পাকিস্তানের মোট পয়েন্ট থেকে কাটা হয়েছে ১১টি।

এই শাস্তির ফলে পয়েন্ট তালিকার তলানিতে আরও চাপে পড়েছে পাকিস্তান। ৪.৬৩ শতাংশ পয়েন্ট নিয়ে তারা এখন নবম স্থানে রয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
আইসিসির র‍্যাঙ্কিং ও রেটিং কীভাবে কাজ করে?
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
সর্বশেষ খবর
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
পর্যটন অর্থনীতি- ৮: বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয় 
পর্যটন অর্থনীতি- ৮: বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয় 
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার