কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন দুই-র ম্যাচে মঙ্গলবার ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে প্রথম ইনিংসে ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। মিলনে নেন চার উইকেট। এতেই ১৬১ রানে গুটিয়ে গেছে জেমস অ্যান্ডারসনের দল।

জাতীয় দলের ব্যস্ততায় কাউন্টির দুই ম্যাচ বাকি থাকতেই ফিরে এসেছেন বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদ। তবে তার অভাবটা অন্তত প্রথম ইনিংসে বুঝতে দেননি খালেদ। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ ছন্দে বোলিং করেছেন ৩৪ বছর বয়সী পেসার।

কাউন্টি ক্রিকেটে এটিই খালেদের প্রথম ৫ উইকেট। এর আগে হাসানও কেন্টের হয়ে পেয়েছিলেন ৫ উইকেটের স্বাদ। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে ১০ বার ৫ বা তার বেশি উইকেট নিলেন খালেদ।

কেন্টের ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নেমে ১২তম ওভারে প্রথম বল হাতে পান খালেদ। প্রথম তিন ওভারে কোনও রানই দেননি তিনি। পরে সব মিলিয়ে ৬ ওভারের প্রথম স্পেলে তিনি খরচ করেন মাত্র ৯ রান। অবশ্য পাননি কোনও সাফল্য।

লাঞ্চ বিরতির পর নিজের অষ্টম ও ইনিংসের ৩১তম ওভারে কিটন জেনিংসকে পয়েন্টে ক্যাচ বানিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ। পরের ওভারে চমৎকার ডেলিভারিতে রিকি ফ্লিনটফকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে খালি হাতে ফেরান অভিজ্ঞ পেসার।

ইনিংসের ৫৩তম ওভারে খালেদের আউটসুইং ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন ৩৭ রান করা উইকেটকিপার-ব্যাটার ম্যাটি হার্স্ট। 

অন্য প্রান্তে মিলনেও এগোতে থাকেন সমান তালে। ৫৮ ওভারে ল্যাঙ্কাশায়ারের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৬০ রান। আর মিলনের ঝুলিতে তখন ১৬ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট। খালেদের নামের পাশে তখন ৩ শিকার।

নিজের ১৬তম ওভার করতে এসে চতুর্থ বলে স্ট্যানলিকে বোল্ড করেন খালেদ, আর পরের বলেই অ্যান্ডারসনকে ফিরিয়ে ৫ উইকেটের আনন্দে মাতেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের