হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা

স্পোর্টস ডেস্ক 
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৪

আগস্টে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কারে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন হাসান মাহমুদ। সেই তালিকায় ছিলেন শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার জিতেছেন লঙ্কান ব্যাটার। 

ভারতের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত এক সিরিজ কেটেছে দিনুশার। তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ার নিয়ে সিরিজ শুরু করেছিলেন, শেষ করেছেন রানের পাহাড় গড়ে। তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে দুই টেস্টে তার সংগ্রহ ছিল ৪২০ রান। গড়টাও অবিশ্বাস্য ১৪০! এমন পারফরম্যান্সের পুরস্কারও মিলেছে হাতেনাতে। 

ক্যারিয়ারে প্রথমবারের মতো মাসসেরা খেলোয়াড়ের এই পুরস্কার জিতলেন দিনুশা। পুরস্কার জয়ের পর দিনুশা নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই স্বীকৃতি আমার কাছে অনেক কিছু। ক্যারিয়ারের এত দ্রুত সময়ে এমন সম্মান পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। এই সম্মানের জন্য আইসিসিকে আন্তরিক ধন্যবাদ।’

সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কা ১৬৫ রানে হেরে গেলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন দিনুশা। প্রথম ইনিংসে করেন ১০০ রান। দ্বিতীয় ইনিংসে যোগ করেন ৮৪ রান।

দ্বিতীয় টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামে শ্রীলঙ্কা। সেখানে ব্যাট হাতে আরও বড় চমক দেখান দিনুশা। দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে ১০৩ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৩ রান। তার দুর্দান্ত ব্যাটিংয়েই স্মরণীয় এক ড্র আদায় করে নেয় শ্রীলঙ্কা।

/এফআইআর/
সম্পর্কিত
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
সর্বশেষ খবর
মেসিকে নিয়ে ইন্টার মায়ামির বাংলায় উচ্ছ্বাস
মেসিকে নিয়ে ইন্টার মায়ামির বাংলায় উচ্ছ্বাস
ডেটন লিটারারি পিস প্রাইজ পেল ইউক্রেন যুদ্ধের উপন্যাস
ডেটন লিটারারি পিস প্রাইজ পেল ইউক্রেন যুদ্ধের উপন্যাস
রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল-ওয়াকিটকিসহ গ্রেফতার ৬
রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল-ওয়াকিটকিসহ গ্রেফতার ৬
‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ খরচে জবাবদিহি নিশ্চিত করতে হবে’
‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ খরচে জবাবদিহি নিশ্চিত করতে হবে’
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?