ভারতকে টপকে এবার শীর্ষে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৬

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জুড়েই ছিল ইংল্যান্ডের দাপট। শেষ টি-টোয়েন্টিতেও বদলায়নি চিত্র। ম্যানচেস্টারে মাত্র ১০ ওভারের মধ্যেই জয় তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। সেই সঙ্গে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ফিরে পেয়েছে তারা। টপকে গেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকেও।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে সাউদাম্পটনে ১১৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে কার্ডিফে ৬ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। শেষ ম্যাচেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১২৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সনি বেকার, জোফরা আর্চার ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আরও বিধ্বংসী ছিল ইংল্যান্ড। ১০ ওভার পূর্ণ হওয়ার আগেই জয় নিশ্চিত করে তারা। জস বাটলার ৩২ বলে ৬২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে তৃতীয় উইকেটে তার ৮৫ রানের জুটি ম্যাচটিকে একেবারেই একপেশে করে দেয়। 

এই জয়ে শেষ ২৬ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের জয় ছিল ২৩টি। এরই মধ্যে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটিও ফিরে পেয়েছে তারা। গত দুই মাসে ইংল্যান্ড ও ভারত তিনবার অদলবদল করেছে শীর্ষস্থান।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ
সাকিবের পর আকবরকে নিয়ে নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে উচ্ছ্বাস
নিগারের পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক কে? 
সর্বশেষ খবর
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতীমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
ভারতের ‘গ্রেট ওয়াল’ রাজস্থানে, আজও যার রহস্য অমীমাংসিত
ভারতের ‘গ্রেট ওয়াল’ রাজস্থানে, আজও যার রহস্য অমীমাংসিত
কিয়েভে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত ৪
কিয়েভে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত ৪
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের