‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১০ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১০

একদিকে ম্যানেজমেন্ট ড্রাফটে দল গোছানোর কাজ চলছে, অন্যদিকে অপেক্ষা খেলোয়াড় বাছাইয়ের। নতুন কাঠামোর ডি থ্রি ট্রফিতে কোচিং প্যানেলও হয়ে উঠছে তারকাসমৃদ্ধ। ছয় ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে দেখা যাবে মোহাম্মদ সালাহউদ্দিন, রাজিন সালেহ ও আব্দুর রাজ্জাকের মতো সাবেক বাংলাদেশি ক্রিকেটারদের।

ডি থ্রি ট্রফির প্রতিযোগিতা শুরু হবে ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে হবে চার দিনের প্রতিযোগিতা এবং মে মাসে মাঠে গড়াবে ৫০ ওভারের টুর্নামেন্ট।

ক্রিকেটারদের নিলামের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ অক্টোবর। মঙ্গলবার মিরপুরে হয়ে গেছে ম্যানেজমেন্ট ড্রাফট। এই ড্রাফটের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচসহ অন্যান্য সাপোর্ট স্টাফ বেছে নিয়েছে।

লটারির মাধ্যমে ভাগ্য খুলেছে মোহাম্মদ সালাহউদ্দিনের। ফরচুন গ্রুপ তাকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে। তার সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল ও আবদুল করিম জুয়েল।

এইস ব্লুস্টারের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। তার সহকারী হিসেবে থাকবেন সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিকুর রহমান মজুমদার।

সাবেক বাংলাদেশি ক্রিকেটার রাজিন সালেহকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে একমি। তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্স।

সিটিজেনস ব্যাংকের প্রধান কোচ হয়েছেন মিজানুর রহমান বাবুল। তার সহকারী হিসেবে কাজ করবেন নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম।

সেভেন রিংস সিমেন্টের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তালহা জুবায়ের। তার সহকারী কোচ হিসেবে থাকছেন হান্নান সরকার ও হুমায়ুন কবির শাহীন।

অন্যদিকে ওয়ালটনের দায়িত্ব পেয়েছেন সাবেক বাংলাদেশি বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। তার সহকারী হিসেবে থাকবেন তুষার ইমরান ও ডলার মাহমুদ।

ফিজিওথেরাপিস্টদের মধ্যেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের সদস্য বেছে নিয়েছে। ফরচুনে ফিজিওথেরাপিস্ট হয়েছেন বায়েজিদুল ইসলাম খান, ওয়ালটনের এনামুল হক, সেভেন রিংস সিমেন্টের দেলোয়ার হোসেন, ব্লুস্টারের জয় বিশ্বাস, একমিতে আবু রেজা মোহাম্মদ শরিফুল ইসলাম এবং সিটিজেনস ব্যাংকের খায়রুল ইসলাম।

স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে সিটিজেনস ব্যাংকে থাকছেন সুবাশী রায় বাপ্পী, ব্লুস্টারে রুবায়েত হক, একমিতে তুষার কান্তি হাওলাদার, ফরচুনে মোহাম্মদ মনিরুজ্জামান, সেভেন রিংস সিমেন্টে মীর ইফতেখারুল ইসলাম ইফতি এবং ওয়ালটনে আসলাম খান।

ডি থ্রি ট্রফিতে একই কাঠামোর অধীনে ছয়টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি, চার দিনের ও ৫০ ওভারের ক্রিকেটে অংশ নেবে। প্রতিটি দল শেষ পর্যন্ত ২৩ সদস্যের স্কোয়াড গঠন করবে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম।

 

/এফআইআর/
সম্পর্কিত
নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস 
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে তাসকিন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ