জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশকে শাস্তি দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১৮:৫৭ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৫৭

সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হারের পর এবার ধীরগতির বোলিংয়ের কারণে জরিমানাও গুণতে হচ্ছে দলটিকে। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আবুধাবিতে শনিবার সিরিজের উদ্বোধনী ম্যাচে এই অপরাধ করে বাংলাদেশ। ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট এই জরিমানার সিদ্ধান্ত দেন। নির্ধারিত সময়ে বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ২৭১ রান করে। জবাবে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায়। এতে ৯৯ রানের হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ।

 

/এফআইআর/
সম্পর্কিত
ক্যানসার সচেতনতায় গোলাপি হয়ে উঠবে গাদ্দাফি স্টেডিয়াম
বিশ্বকাপের আগে বুমরাকে নিয়ে সতর্ক শাস্ত্রী, দিলেন বিশেষ পরামর্শ
ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি!
সর্বশেষ খবর
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
সরিয়ে দেওয়া হলো সরকারি তিন ব্যাংকের এমডিকে
সরিয়ে দেওয়া হলো সরকারি তিন ব্যাংকের এমডিকে
‘হেলিকপ্টার মম’ হয়ে সন্তানের ক্ষতি করছেন না তো?
‘হেলিকপ্টার মম’ হয়ে সন্তানের ক্ষতি করছেন না তো?
বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত
বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ