ওয়ানডেতে ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরি, ভাঙলেন গিলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ১৮:৫০ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৮:৫০

রাওয়ালপিন্ডিতে ব্যাট হাতে ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম ইংলিশ ব্যাটারও হয়েছেন ব্রুক।

এর আগে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ভারতের অধিনায়ক শুভমান গিলের। গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৩ বলে অপরাজিত ২২৩ রান করার পথে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেছিলেন তিনি। এবার গিলের সেই রেকর্ড তিন বলের ব্যবধানে ভেঙে দিয়েছেন ব্রুক।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ধীরস্থির ব্যাটিং করলেও সেঞ্চুরির পর ভয়ংকর হয়ে ওঠেন ইংল্যান্ড অধিনায়ক। ৭৫ বলে শতরান পূর্ণ করার পর রানের গতি আরও বাড়ান তিনি। ইনিংসের ৪১তম ওভারে দাসুন শানাকাকে এক ওভারে ২০ রান নিয়ে চাপে ফেলে দেন শ্রীলঙ্কার বোলারদের।

এরপর আসিথা ফার্নান্দোর বলে রিভার্স স্কুপে ১৫০ রান পূরণ করেন ব্রুক। ডাবলের পথে অবশ্য একবার বড় বিপদেও পড়েছিলেন তিনি। ইনিংসের ৪৯তম ওভারে ১৮৫ রানে থাকা অবস্থায় তার ক্যাচ ছাড়েন ফিল্ডাররা।

শেষ ওভারে ডাবল সেঞ্চুরি পূরণ করতে ব্রুকের প্রয়োজন ছিল ১৪ রান। প্রথম বলেই ছক্কা হাকান তিনি। পরের দিকে দুটি ডাবলস নেওয়ার পর উইকেটকিপারের মাথার ওপর দিয়ে স্কুপ শটে চার মেরে ডাবল সেঞ্চুরি পূরণ করেন ইংল্যান্ড অধিনায়ক। তার ইনিংসে ছিল ২১টি চার ও ১০টি ছক্কা।

ইনিংসের শেষ বলে জেনিথ লিয়ানাগের বলে আউট হন ব্রুক। ততক্ষণে ইংল্যান্ডের স্কোর পৌঁছে গেছে ৪ উইকেটে ৪২৯ রানে। ঝড়ো ব্যাটিংয়ে উইল জ্যাকস ৩০ বলে অপরাজিত ৬৬ রান করেন। জো রুট ও ওপেনার টম ব্যান্টনও পেয়েছেন অর্ধশতক।

 

/এফআইআর/
সম্পর্কিত
ক্রাইস্টচার্চে রানবন্যা, শেষ হাসি ভারতের
আফগানিস্তান ম্যাচের পর প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
৪৪ বছরেই কি থামতে হচ্ছে অ্যান্ডারসনকে? 
সর্বশেষ খবর
পোশাকে আনুন নতুনত্ব, গয়নায় থাকুক নিজস্ব স্টাইল
পোশাকে আনুন নতুনত্ব, গয়নায় থাকুক নিজস্ব স্টাইল
ব্যাংকে টাকা রেখেও লাভ নেই, মূল্যস্ফীতি খেয়ে ফেলছে আমানতকারীর মুনাফা 
ব্যাংকে টাকা রেখেও লাভ নেই, মূল্যস্ফীতি খেয়ে ফেলছে আমানতকারীর মুনাফা 
৫৭ বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে রাখতে পারেন না সন্তানের নাম
৫৭ বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে রাখতে পারেন না সন্তানের নাম
মক্কা প্যাক্টের পর এবার চার মুসলিম দেশের ‘বদর’ চুক্তি
মক্কা প্যাক্টের পর এবার চার মুসলিম দেশের ‘বদর’ চুক্তি
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট