ব্যালন ডি’অরের আদলে আইসিসি অ্যাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৬

ক্রিকেটে সেরাদের স্বীকৃতি দেওয়ার আয়োজনে বড় পরিবর্তনের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এত দিন ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্ষিক পুরস্কার ঘোষণা করলেও এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফুটবলের ব্যালন ডি’অর কিংবা যুক্তরাষ্ট্রের এনএফএল অনার্সের আদলে আয়োজনটি বিশ্ব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিণত করতে চায় তারা। দুই বছরের বিরতি শেষে ২০২৭ সালে ফিরতে যাচ্ছে আইসিসি অ্যাওয়ার্ড। সেখানে ২০২৫ ও ২০২৬ সালের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হবে।

এক্ষেত্রে দুই বছরের পারফরম্যান্স একত্র করে একটি পুরস্কারের চক্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সংস্থাটির লক্ষ্য, ক্রিকেটের সেরা খেলোয়াড়, দল ও সংগঠকদের একই মঞ্চে এনে তাদের অর্জন উদযাপনের জন্য আরও বড় পরিসরে সেটি আয়োজন করা।

‘দ্য গার্ডিয়ান’-এর কাছে এমনটা নিশ্চিত করেছে আইসিসির একটি সূত্র। সেই লক্ষ্যে ২০২৫ সালের পুরস্কার ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্তটি ছিল অ্যাওয়ার্ড আয়োজনের ধরন নতুন করে ভাবার পরিকল্পনারই অংশ।

আইসিসির এক মুখপাত্র ‘দ্য গার্ডিয়ান’কে বলেছেন, ‘বেশ কয়েক বছর ধরে আইসিসি তাদের বার্ষিক পুরস্কার ডিজিটাল মাধ্যমে দিয়ে আসছে। তবে এই আয়োজনটি কেমন হওয়া উচিত এবং এর মাধ্যমে কী অর্জন করা সম্ভব, তা নতুন করে ভাবার জন্য আমরা সচেতনভাবেই ২০২৫ সালের আয়োজন পিছিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই পুনর্বিবেচনার ফল হিসেবে আমরা এখন আইসিসি অ্যাওয়ার্ডের নতুন একটি কাঠামো তৈরির কাজ করছি। ২০২৭ সালে এটি ফিরবে এবং ২০২৫-২৬ সালকে একটি মৌসুম হিসেবে বিবেচনা করা হবে। ক্রিকেটের সেরা খেলোয়াড়, দল ও অর্জনগুলো উদযাপনের জন্য আরও বিস্তৃত ও অর্থবহ আয়োজনের মঞ্চ তৈরি করাই আমাদের লক্ষ্য।”

আইসিসির এই উদ্যোগের উদ্দেশ্য পুরস্কারটির মর্যাদা ও গুরুত্ব বাড়ানো। সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল মাধ্যমে সীমাবদ্ধ থাকা এই আয়োজনকে এবার স্বশরীরে উপস্থিতিনির্ভর বড় অনুষ্ঠানে রূপ দিতে চায় সংস্থাটি। তবে অনুষ্ঠানের ধরন, ভেন্যু, পুরস্কারের বিভাগ ও বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা
যে নিয়মে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল
মিরপুরে হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এমনটা হয়’
সর্বশেষ খবর
মাটির তলায় আস্ত গ্রাম! ছাদে হাঁটেন মানুষ, জানেন না বাইরের কেউ
মাটির তলায় আস্ত গ্রাম! ছাদে হাঁটেন মানুষ, জানেন না বাইরের কেউ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার
পানি, শাপলা আর পাখির মেলায় অপূর্ব আড়িয়াল বিল
পানি, শাপলা আর পাখির মেলায় অপূর্ব আড়িয়াল বিল
চিজ-কাজুর মশলায় অতুলনীয় চিকেন মালাই কাবাব
চিজ-কাজুর মশলায় অতুলনীয় চিকেন মালাই কাবাব
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি