মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৬, ০০:২৭আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ০০:২৭

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ভুবনেশ্বর তখন ৪ উইকেট নিয়ে মাঠের বাইরে এসেছেন ভুবনেশ্বর কুমার। কিন্তু টেলিভিশন সাক্ষাৎকারে নিজের বা দলের চেয়ে বেশি কথা বলতে হলো মুস্তাফিজুর রহমানকে নিয়ে! মুস্তাফিজকে নিয়ে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি তিনি।

ভুবনেশ্বর কুমার বলেন, 'মুস্তাফিজের সঙ্গে বোলিং করাটা দারুণ অভিজ্ঞতা। আমি তার স্লোয়ার বলগুলাে শেখার চেষ্টা করছি। কিন্তু সে যেভাবে বোলিং করে, তা কেউ করতে পারে না।' এবারের আইপিএলে নিজের সবচেয়ে কিপটে বোলিং করেছেন মুস্তাফিজ বৃহস্পতিবার। শুক্রবার রাতে গুজরাটের বিপক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

ভুবনেশ্বর আরও বলেন, 'ওর (মুস্তাফিজ) বোলিং অ্যাকশন একটু ভিন্ন, স্লোয়ার বল পড়তে পারা খুব কঠিন। সে ড্রেসিংরুমে মজাও করে অনেক সময়। হিন্দি বা ইংরেজি জানে না বলে সেভাবে কথা বলে না। তবে যখন বলে, ক্রিকেট নিয়েই কথা বলে। এমনিতে সে দারুণ। কঠোর পরিশ্রমও করে।'

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞরাও। মুস্তাফিজ বোলিংয়ে আসার শুরুতেই তাকে ‘ম্যাজিকাল বয় ফ্রম বাংলাদেশ’ বলেছিলেন উইলকিন্স। কিছুক্ষণ পর মুস্তাফিজের বোলিং বৈচিত্রে মুগ্ধ হয়েই এক পর্যায়ে তুলনা করেন সের্গেই বুবকার সঙ্গে। ক্যারিয়ারে পুরুষদের পোল ভল্টে ৩৫ বার বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন টানা ছয়বার বিশ্ব চ্যাম্পিয়শিপ জেতা বুবকা। এর মধ্যে নিজের রেকর্ডই ভেঙেছিলেন ১৪ বার!

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম