ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ বুলবুল আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৪ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৪

ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ কাজী মহিউদ্দিন আহমেদ (বুলবুল) আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ৭৪ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন বুলবুল। মৃত্যুর এক মাস আগেও জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ধরে সংগঠক হিসেবে কাজ করেছেন।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বুলবুল। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংগঠকদের সংগঠনেও ছিল তার সক্রিয় সম্পৃক্ততা।

জেলা ও বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে একসময় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও এক মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে একপর্যায়ে এক যুগের বেশি সময় ক্রীড়াঙ্গন থেকে দূরে থাকতে হয় তাকে। তবে ৫ আগস্টের পর আবারও সক্রিয় হন ক্রীড়া সংগঠনে। ওই সময় ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটিতে তাকে রাখা হলেও পরে বাদ দেওয়া হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের গঠিত সমস্যা নিরসন কমিটির সদস্য হন তিনি। পাশাপাশি ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্বও পান।

দীর্ঘদিনের ক্রীড়াঙ্গনের সহযাত্রী ও সংগঠক বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া ব্যক্তিত্বরা। 

/টিএ/এসএইচএম/
সম্পর্কিত
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ 
১৪ বছরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, অনিশ্চয়তায় তাজরীনের আহত শ্রমিকদের জীবন
সর্বশেষ খবর
ঋণের শর্ত আর বন্ডের বাজার, কোন পথে হাঁটছে বাংলাদেশ
ঋণের শর্ত আর বন্ডের বাজার, কোন পথে হাঁটছে বাংলাদেশ
ব্যাংক খাতের ক্ষত সারাতে ৪ বছরের পরিকল্পনা, খেলাপি ঋণ কমাতে বেঁধে দেওয়া হলো সময় 
ব্যাংক খাতের ক্ষত সারাতে ৪ বছরের পরিকল্পনা, খেলাপি ঋণ কমাতে বেঁধে দেওয়া হলো সময় 
ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
দিল্লি হাইকমিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
দিল্লি হাইকমিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ