মুস্তাফিজের জন্য বাংলা শিখছেন লক্ষ্মণ-মুডি-ওয়ার্নার!

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৬, ১৫:৩৬আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৫:৪৩

মুস্তাফিজুর রহমান নিজে বাংলা ছাড়া অন্য কোনও ভাষা বলতে পারেন না। কিন্তু তাতে কী? বল হাতে সা্নরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে আছেন তিনি। আর সে কারণেই কিনা দলের গুরুত্বপূর্ণ এই পেসারের সঙ্গে ভাব বিনিময় করতে বাংলা শিখছেন দলের কোচ টম মুডি, মেন্টর ভিভিএস লক্ষ্মন ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কোচ টম মুডির টুইট

ভারতীয় কিংবদন্তী ভিভিএস লক্ষ্মণ টুইট করেছেন, মুস্তাফিজকে পেয়ে সানরাইজার্স আনন্দিত। ও 'উজ্জ্বল ও আমুদে'। তা-ই নয় কি?’ লক্ষ্মণের টুইটে উজ্জ্বল ও আমুদে শব্দ দুটি লেখা হয়েছে বাংলায়।

লক্ষ্মণের প্রশ্নের উত্তরটাও বাংলায় দেওয়ার চেষ্টা করলেন কোচ টম মুডি। তবে গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে। কোনও কারণে সেটা বাংলায় অনুবাদ না হয়ে তার টুইট হয়ে গেছে বাংলা অক্ষরে ইংরেজি। মুডি টুইট করেছেন, নিঃসন্দেহে ভিভিএস। ও 'বন্দের্ফুল্লি ফানি এন্ড তালেন্তেদ ইউং মান।' মুডি সম্ভবত লিখতে চেয়েছিয়েন 'ওয়ান্ডারফুল ফানি অ্যান্ড ট্যালেন্টেড ইয়াং ম্যান।' ডেভিড ওয়ার্নারের টুইট

সানরাইজার্স অধিনায়ক টুইট করেছেন, ফিজের জন্য আমি গুগলে ট্রান্সলেশন ব্যবহার করছিলাম। দেখছিলাম কীভাবে বাংলা বলতে পারি।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম