ভিলিয়ার্স-কোহলির ব্যাটে বেঙ্গালুরুর জয়

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ০০:২৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০০:৪২

ভিলিয়ার্স-কোহলির ব্যাটে বেঙ্গালুরুর জয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুক্রবারের একমাত্র ম্যাচে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে ১৩ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ধোনির পুনের বিরুদ্ধে টসে হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিন উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে। এর মধ্যে ১৬৩ রানই কোহলি ও ভিলিয়ার্সের। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে পুনে। ফলে ১৩ রানে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।

পুনে সুপার জায়ান্টসের মাঠে গিয়ে খেলতে নেমে শুরুতেই টস হারে ব্যাঙ্গালুরু। ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে যায় তারা। কিন্তু কোহলি- ডি ভিলিয়ার্স জুটি ঠিকই দাঁড়িয়ে যায়। ১৫৫ রানের বিশাল জুটি গড়েন তারা দু`জন।

৬৩ বলে ৮০ রানের ইনিংস খেলেন কোহলি। ৭টি বাউন্ডারি আর ২টি ছক্কার মার ছিল তাতে। ডি ভিলিয়ার্স আরও ভয়ঙ্কর। ৪৬ বলে ৮৩ রান করেন তিনি। ৬টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার ছিল তার ব্যাটে। তবে ২০তম ওভারে গিয়ে দুজনই আউট হয়ে যান। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান করে ব্যাঙ্গালুরু।

১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন ডু প্লেসিস। এরপর রিটয়ার্ড হার্ট কেভিন পিটারসেন। আর তাতেই বড় ধাক্কা খায় পুনে। তবে আজিঙ্কা রাহানের ৪৬ বলে ৬০ ও ধোনির ৩৮ বলে ৪১ রানে ম্যাচে ফেরে পুনে। শেষ দিকে ১৩ বলে ৩৪ রান করে ম্যাচ জমিয়ে তুলেন থিসারা পেরেরা। তাকে সঙ্গ দেন রজত ভাটিয়া। তিনি ১১ বলে ২১ রান করেন। তবে এ দুজন সাজঘরে ফিরলে মাত্র ১৭২ রান করতে পারে পুনে। ফলে ১৩ রানে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি