ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ১৪:৩০আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৪:৪৮


ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চতুর্থবারের মতো স্পন্সর হয়েছে ওয়ালটন। ঘরোয়া ক্রিকেটে সীমিত পরিসরের এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুক্রবার থেকে শুরু হলেও রবিবার আনুষ্ঠানিকভাবে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্পন্সর হওয়ার কারণে এবারের প্রিমিয়ার লিগের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৫-১৬ পাওয়ার্ড বাই মার্সেল।’
রবিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় বিসিবি। এসময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির পরিচালক ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।
ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড এডমিন) এসএম জাহিদ হাসান, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) উদয় হাকিম, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর এন্ড মিডিয়া) ফিরোজ আলম ও ওয়ালটন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ।

সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদ ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় ইভেন্ট। বহুবছর ধরেই বিসিবি ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করে আসছে। এখান থেকেই খেলোয়াড় বাছাই করা যায়। বড় মাপের খেলোয়াড় এখান থেকেই তৈরি হয়, যারা পরবর্তীতে ‘এ’ দল ও পরে জাতীয় দলে খেলার সুযোগ পায়। এজন্য এটা আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ। নিজেদের গুরুত্বপূর্ণ ইভেন্টে ওয়ালটনকে আমরা বারবার পাচ্ছি। আমি তাদেরকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। যেকোনও সময়ে বিসিবির যেকোনেও প্রয়োজনে ওয়ালটনকে সব সময় পাওয়া যায়। বিশেষ করে আমাদের ঘরোয়া টুর্নামেন্টে।’

ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) উদয় হাকিম তার বক্তব্যে বলেন, ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে আন্তর্জাতিক ম্যাচের আবহ তৈরি করতে প্রথমবারের মতো স্টেডিয়ামে ব্র্যান্ডিংয়ের কাজ করবে। এর আগে ঘরোয়া টুর্নামেন্টে এভাবে ব্র্যান্ডিং করা হয়নি। টেলিভিশনগুলোতে সুপার লিগের খেলা সম্প্রচারের কথা রয়েছে।’

বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, ‘ওয়ালটন আবারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হল। আমরা ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা প্রিমিয়ার লিগ কতটা গুরুত্বপূর্ণ সেটা এরই মধ্যে প্রমাণ পাওয়া গেছে। এটা লিস্ট ‘এ’ টুর্নামেন্ট। এই লিগটি এখন ভিন্নমাত্রায় রূপ নিয়েছে।’  

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি