অবশেষে মুশফিকের ব্যাটে রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ১৬:৩৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৬:৩৯

৮০ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে মুশফিক অবশেষে মুশফিকের ব্যাটে রান দেখলেন মিরপুরের দর্শকরা। রবিবার মোহামেডানের হয়ে ব্রার্দাস ইউনিয়নের বিপক্ষে ৭২ রানের ইনিংস খেলেন বাংলাদেশের সেরা এই ব্যাটসম্যান। ৮০ বল খেলে ৯ চার ও এক ছয়ে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। মুশফিকের রানে ফেরাটা তার জন্য তো বটেই, বাংলাদেশের দলের জন্যও স্বস্তির খবর।

পর পর দুটি বড় টুর্নামেন্টে রানখরায় ভুগেছেন মুশফিক। ঘরের মাঠে এশিয়া কাপের পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও হাসেনি তার ব্যাট। যেকোনও পর্যায়ের ক্রিকেটে ১৬ ইনিংস পর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর সেঞ্চুরিতো দূরে থাক হাফসেঞ্চুরির দেখা পাননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ইনিংসে মুশফিক রান করেন ৪৫। যার মধ্যে সর্বোচ্চ ১৫*!

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডান ২১ রানেই ২ উইকেট হারানোর পর চার নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন মুশফিক। সেখান থেকে তৃতীয় উইকেটে শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গার সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন তিনি। 

বাঁহাতি স্পিনার আসিফ হাসানের বলে উইকেটরক্ষক জাকির হাসানের হাতে ধরা পড়ার আগে ৭২ রানের কার্যকরী ইনিংস খেলেন মুশফিক। উল্লেখ্য, ২১০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে মুশফিকের সংগ্রহ ৫৭০০ রান। ৬টি সেঞ্চুরির পাশাপাশি ৩৪টি হাফসেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১৪৫ রান।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম