এখনও কোনও ব্যাটসম্যান আমাকে বিব্রত করতে পারেনি: মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৬, ১৩:০০আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৩:১৫

এখনও কোনও ব্যাটসম্যান আমাকে বিব্রত করতে পারেনি: মুস্তাফিজ এমনিতেই মুখ চোরা স্বভাবের মুস্তাফিজুর রহমান। বাংলা ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অন্য ভাষাতে তেমন একটা কথা বলতে না পারলেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিং দিয়েই সব কিছুর জবাব দিচ্ছেন সাতক্ষীরার এই সন্তান। সম্প্রতি কাটার মাস্টার কথা বলেন ভারতীয় পত্রিকা ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’-এর সঙ্গে। সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-

প্রশ্ন: খুব বেশি লোক প্রত্যাশা করেনি আপনি সফল হবেন। এটা কিভাবে সম্ভব করে ছাড়লেন। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে। যেখানে বোলাররা নিজেরাই খেই হারিয়ে ফেলে? 

মুস্তাফিজ: আমার মনে হয় আমার নিজের ওপর বিশ্বাস;এমন পর্যায়ে ভালো কিছু করার দৃঢ় প্রত্যয়ই এটাকে সম্ভব করেছে। আমি জানি চলার পথে যে সুযোগগুলো আসে সেগুলোকে কাজে লাগাতে হবে। আর আইপিএল-এ আমি বিশেষ কিছুই করে দেখাতে চাই, পরিশ্রম করতে চাই। এটা ভালোই লাগে যখন লোকজন আমার পারফরম্যান্সের প্রশংসা করে।  

প্রশ্ন: কাটারের পেছনের রহস্য কী? কিভাবে এটা রপ্ত করলেন?

মুস্তাফিজ: আমি আসলে নিশ্চিত করে জানি না এর পেছনের রহস্য কি। মনে হয় প্রকৃতিগতভাবে এটা আমার মাঝে এসেছে। আমি যখন ক্রিকেট খেলি তখনই আমার এক কোচ বলেছিলেন এটাকে রপ্ত করতে। এটা নিয়ে একটু চেষ্টা করেছিলাম। তখনই এটা ভালোভাবে কাজ করা শুরু করেছে। বর্তমানে এর ফল দেখাই যাচ্ছে।’

প্রশ্ন: আপনার অধিনায়ক ডেভিড ওয়ার্নার কয়েকদিন আগে বলেছেন আপনার সঙ্গে যোগাযোগটা সহজভাবে হচ্ছে না। কারণ ইংরেজিতে সেভাবে পারদর্শী নন। যখন অধিনায়কের সঙ্গে ভালোমতো যোগাযোগ করতে পারছেন না, তখন কিভাবে ভালো ডেলিভারিগুলো করেন?

মুস্তাফিজ: এটা সত্যি, আমি ইংরেজি বা হিন্দি ভালো বুঝি না। কিন্তু দিন শেষে ক্রিকেটের একটি ভাষা আছে। আমি জানি আমার কাছে কি প্রত্যাশা করা হচ্ছে। আমি যে বিষয়গুলোতে ভালো, সেগুলো ভালো মতোই করার চেষ্টা করি। আর অধিনায়ক কী চান সেটা বোঝারও চেষ্টা করি। এখন পর্যন্ত এভাবেই ভালোমতো কাজ হয়ে আসছে।

প্রশ্ন: ক্যারিয়ারে বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। আপনার কাছে ফেবারিট কোনগুলো? এমন কোনও ব্যাটসম্যান কি আছে যার জন্য নিদ্রাহীন রাত কাটাতে হয়েছে?

মুস্তাফিজ: আসলে সেভাবে কোনও ফেবারিট নেই। আমি প্রতিটি উইকেট নিয়েই আনন্দিত হই। আর এখনও কোনও ব্যাটসম্যান আমাকে বিব্রত করতে পারেনি।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম