নেপালকে ৯ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ১৬:২১আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৬:২৪

নেপালকে ৯ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে নেপালকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। তাজিকিস্তানের রাজধানি দুশানবেতে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার নেপালকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

প্রথমার্ধে ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আরো ৪ বার নেপালের জালে বল জড়ান বাংলাদেশের মেয়েরা।

আগের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের পথে অনেকটা এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। আগের দিন একই ব্যবধানে ভারতের কাছে হেরেছিল নেপালের মেয়েরা।

গত বছর বাংলাদেশের মেয়েরা হয়েছিল চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বে ভুটানের জালে দিয়েছিল ১৬ গোল। হারিয়েছিল শক্তিশালী ইরানকেও। এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্প নির্ধারিত ফাইনালটি হতে দেয়নি। ডিসেম্বরে নেপালেই পুনঃনির্ধারিত ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী