সিটির বিপক্ষে দ্বিতীয় লেগেও অনিশ্চিত রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৬, ১৮:১১আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৮:১৩

সিটির বিপক্ষে দ্বিতীয় লেগেও অনিশ্চিত রোনালদো মৌসুমের শেষ দিকে এসে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদোকে মাঠে নামাতে পারছে না ক্লাবটি। চোটের কারণে সাইডলাইনে বসে থাকতে হচ্ছে পর্তুগিজ উইঙ্গারকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রোনালদোবিহীন রিয়াল। দ্বিতীয় লেগেও এই তারকার মাঠে নামা অনিশ্চিত।

গোলডটকম জানিয়েছে, মাংস পেশি ছিঁড়ে যাওয়ায় আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল নির্ধারণী ম্যাচটিও মিস করতে পারেন রোনালদো। ৩১ বছর বয়সী এই তারকা আগামী কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ম্যাচও আছে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রিমিয়ার লিগের ক্লাবটিকে স্বাগত জানাবে মাদ্রিদ।

এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪৫টি ম্যাচ খেলেছেন রোনালদো। তাতে তিনি ৪৭টি গোল করেছেন। কিন্তু গত ২০ এপ্রিল ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচটিতে চোট নিয়ে মাঠ ছাড়েন   সিআর সেভেন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী