বাফুফে নির্বাচন

পোটনকে সমর্থনের গুজব, ‘উদ্দেশ্য প্রণোদিত’ বললেন নাছির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ১৪:০২আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৯:৫৬

আ জ ম নাছির উদ্দিন। কিছুদিন ধরেই গুজব ছিল বাফুফে নির্বাচনে বাঁচাও ফুটবল প্যানেলের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান পোটনকে সমর্থন দিয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। কিন্তু তিনি এই গুজবকে উড়িয়ে দিয়ে বলেছেন, বিষয়টি পুরোপুরি মিথ্যাচার।
শনিবার বাংলা ট্রিবিউনের চট্টগ্রাম ব্যুরো প্রধান তুষার হায়াতকে আ জ ম নাছির বলেছেন, ‘আমি কাকে সমর্থন দেবো না দেবো সেটি আমার মনেই আছে। কিন্তু কোনও টেলিভিশন চ্যানেল বা কেউ যদি কোনও কিছু প্রচার করে থাকে সেটি উদ্দেশ্য প্রণোদিত।’
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে কাজী সালাহউদ্দীন প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির।
আরও পড়ুন: বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হলেন কাজী নাবিল
তবে এখন আর সমর্থন না দেওয়ায় আ জ ম নাছির উদ্দিনের বক্তব্য নিয়ে গুজবের অবসান হলো।
গত ২১ এপ্রিল কাজী সালাহউদ্দীন প্যানেলকে সমর্থন দেওয়ার সময় আ জ ম নাছির বলেছিলেন, ‘আমরা সর্বসম্মতিক্রমে পরিষদের ৭ জন প্রতিনিধিকে কাজী সালাহউদ্দীনের প্যানেলে অন্তর্ভুক্ত করেছি। এই প্যানেলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই- আমাদের ঐক্য অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’

/এফআইআর/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান