'এবার নতুন সালাহউদ্দিনকে দেখবেন'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ২৩:০৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২৩:৩০

বাফুফের নব নির্বাচিত কমিটি তৃতীয় মেয়াদে অপূর্ণ কাজগুলো করতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব-নির্বাচিত সভাপতি কাজী সালাহউদ্দিন। একইসঙ্গে জানালেন, এবার ফুটবলাঙ্গন নতুন এক সালাহউদ্দিনকে দেখবে।

শনিবার নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ীরা মঞ্চে উঠলেন। নব নির্বাচিত ২১ সদস্যকেই মঞ্চে ডাকা হয়েছিল ফটোসেশনের জন্য। প্রথমে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি স্লোগান দেন 'সভ্যতার জয় হয়েছে। ফুটবলের জয় হয়েছে।’ নির্বাচিত অন্য সদস্যরাও তার সঙ্গে এই স্লোগান দেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় সালাহউদ্দিন বলেন, 'কাউন্সিলরদের ধন্যবাদ আমাদের ওপর আস্থা রাখার জন্য। যে সব কাজ আমাদের অপূর্ণ রয়েছে সেগুলো করব। এটাই আমার শেষ মেয়াদ। আগামীতে যারা আসবেন তাদের জন্য একটি সুন্দর ক্ষেত্র তৈরি করে দেব। আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা রয়েছে আশা করি আপনারা নতুন এক সালাহউদ্দিনকে দেখবেন।'

বর্তমানে বিরোধী অবস্থানে থাকলেও সালাহউদ্দিনের এক সময়ের ঘনিষ্ঠ সহচর ছিলেন শেখ জামাল ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের। ওই সময় মঞ্জুর কাদের বাফুফের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধাও নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। সেদিকে ইঙ্গিত দিয়ে সালাহউদ্দিন বলেন, 'এবার একেবারে নিরপেক্ষ অবস্থানে থেকে ফুটবলের জন্য যেটা ভালো সেটাই করা হবে।'

১৫ সদস্য পদের মধ্যে ১২ জন সালাহউদ্দিনের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। বাঁচাও ফুটবলের প্যানেল থেকে দুই জন আর স্বতন্ত্র থেকে হয়েছেন একজন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সদস্যরা হলেন, শওকত আলী খান জাহাঙ্গীর (১১৪), আমিরুল ইসলাম বাবু (১০৫), হারুনুর রশিদ (৯৪), ইলিয়াস হোসেন (৮৫), সত্যজিত দাস রুপু ( ৮৫), বিজন বড়ুয়া (৮৪), ইকবাল হোসেন (৮৪), ফজলুর রহমান বাবুল (৮৩) আরিফ হোসেন মুন (৮২), অমিত খান শুভ্র ( ৮১), জাকির হোসেন চৌধুরি ( ৭৮), মহিউদ্দিন আহমেদ সেলিম (৭৮), আব্দুর রহিম (৭০), আসলাম (৬৮), মাহফুজা আক্তার কিরণ (৬৮)।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী