ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০১৬, ১৯:০৮আপডেট : ০১ মে ২০১৬, ২৩:১৪

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা ভারতকে ৪-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ (দক্ষিণ ও মধ্যাঞ্চল) ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
এ নিয়ে টানা দুবার এ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। তাজিকিস্তানের রাজধানী দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে রবিবার ফাইনাল খেলায় ভারতকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতলো বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে ভারতকে ৩-১ এবং নেপালকে ৯-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে ওঠে কোচ গোলাম রাব্বানীর দল। এরপর তাজিকিস্তানকে তাদেরই মাটিতে ৯-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
গত বছর এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে ভুটানের জালে দিয়েছিল ১৬ গোল। হারিয়েছিল শক্তিশালী ইরানকেও। এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্প নির্ধারিত ফাইনালটি হতে দেয়নি। ডিসেম্বরে নেপালেই পুনঃনির্ধারিত ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম