চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৬, ১১:৩৪আপডেট : ০৫ মে ২০১৬, ১১:৫৯

ফাইনালে রিয়াল মাদ্রিদউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। প্রথম লেগটি গোল শূন্য ড্র হয়েছিল। 
ম্যাচে রিয়ালের জয়ে তাদের খেলোয়াড়দের কোনও অবদান ছিল না! ম্যানসিটির ব্রাজিল মিডফিল্ডার ফের্নান্দোর একমাত্র আত্মঘাতী গোলটি জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেয়।
ম্যাচের ২০ মিনিটে গ্যারেথ বেলের দারুণ নৈপুণ্যেই গোলের দেখা পায় রিয়াল। দানি কারবাহালের বাড়ানো বল ডি-বক্সের ভেতরে ডান দিকে পেয়ে যান ওয়েলসের ফরোয়ার্ড বেল। কোনাকুনি শট করলে বল ফের্নান্দোর পা ছুঁয়ে জড়ায় জালে। এছাড়া দ্বিতীয়ার্ধে বেশকটি আক্রমণ পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনও পক্ষ।
এছাড়া ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ম্যানসিটি। ১০ মিনিটে শট নিতে গিয়ে পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অধিনায়ক ও ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিকে।
আগামী ২৮ মে মিলানের সান সিরোতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে জিদানের শিষ্যরা।

উল্লেখ্য, দুই বছর আগে এই অ্যাটলেটিকোকে ৪-১ গোলে হারিয়েই দশম শিরোপা জিতেছিল রিয়াল।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম