খেলতে গিয়ে ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০১৬, ১২:০৮আপডেট : ০৭ মে ২০১৬, ১৬:৪০

মাঠে ফুটবল খেলতে গিয়ে মৃত্যু হয়েছে একেং নামের এক ফুটবলারের। শুক্রবার রোমানিয়ার লিগে ঘটেছে এমন মর্মান্তিক দুর্ঘটনা। ভিটরুল কনস্টানটারের বিপক্ষে মাঠে নেমেছিল একেংয়ের দল ডায়নামো বুখারেস্ট।
খেলার ৬২ মিনিট বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন একেং। কিন্তু সাত মিনিট পরই হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়তে দেখা যায় ক্যামেরনের এই মিডফিল্ডারকে। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মারা যান ২৭ বছর বয়সী একেং।
তার মৃত্যুর নির্দিষ্ট কোনও কারণ জানা না গেলেও স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হার্ট অ্যাটাক হওয়াতেই মারা গেছেন একেং।
বিষয়টি নিশ্চিত করে একেংয়ের দল ডায়নামো তাদের ফেসবুক পেজে বিবৃতিতে বলেছে, ‘ডায়নামো শুক্রবার রাতে ফুটবলার ক্লাউদি প্যাট্রিক একেংকে চিরতরে হারিয়েছে।’

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্যামেরুনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তারা টুইটারে লিখেছে, ‘তার মৃত্যুতে আমরা শোকাহত।’  

উল্লেখ্য, একেং ডায়নামো ছাড়াও স্পেনের ক্লাব কর্দোবা, সুইজারল্যান্ডের লুসান ও ফ্রান্সের লা মান্সের হয়ে খেলেছিলেন। ক্যামেরুন জাতীয় দলের হয়েও গত বছর দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি