রিয়ালের কষ্টার্জিত জয়, অ্যাটলেটিকোর হার

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৬, ২৩:২১আপডেট : ০৮ মে ২০১৬, ২৩:২৮

রিয়ালের কষ্টার্জিত জয়, অ্যাটলেটিকোর হার রবিবার রাতে লা লিগার খেলায় ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা রেসে টিকে থাকলো রিয়াল মাদ্রিদ। রোনালদোর জোড়া গোলে এদিন নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে রিয়াল। ম্যাচের অন্য গোলটি করেছেন করিম বেনজেমা।

অন্যদিকে লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে অ্যাটলেটিকো। এ হারে শিরোপা লড়াই থেকে ছিটকে গেল ডিয়েগো সিমিওনের দল। ৩৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৮৮। সমান ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ৮৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো। শেষ ম্যাচে গ্রানাডাকে হারালেই শিরোপা জিতবে বার্সেলোনা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২৬ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। মার্সেলোনার পাস পেয়ে ডি বক্সের বাইরে কিছুটা কোনাকুনি শটে গোলটি করেন রোনালদো। ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চোট কাটিয়ে ফেরা করিম বেনজেমা। খেলার ৫৫ মিনিটে প্রায় ১৫ গজ দূর থেকে জোরালো শটে ব্যবধান কমান স্পেনের ফরোয়ার্ড রদ্রিগো।

৫৯তম মিনিটে রুদ্রিগেজের পাস থেকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন রোনালদো। ৩-১ গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ৮১তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে স্কোরলাইন ৩-২ করেন পর্তুগালের মিডফিল্ডার গোমেস। শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম