লিভারপুল-লেস্টারের মুখোমুখি বার্সা

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৬, ১৯:৩০আপডেট : ০৯ মে ২০১৬, ১৯:৩৩

লিভারপুল-লেস্টারের মুখোমুখি বার্সা ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুম প্রায় শেষের পথে। নতুন মৌসুম শুরু হওয়ার আগে ইউরোপিয়ান দলগুলো নিজেদের ঝালাই করে নেওয়ার লক্ষ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুতির অংশ হিসেবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে এ মৌসুমে রূপকথা জন্ম দেওয়া লেস্টার সিটি ও লিভারপুলের। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে বার্সা কর্তৃপক্ষ।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে লেস্টার লিভারপুল ছাড়াও স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিকের মুখোমুখি হবে বার্সেলোনা। জুলাইয়ের শেষে শুরু হয়ে আগস্টের প্রথম দিকে টুর্নামেন্ট শেষ হবে।

সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই ডাবলিনে সেল্টিক ম্যাচ দিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ মিশন শুরু করবে বার্সেলোনা। এরপর ৩ আগস্ট স্টকহোমে লেস্টারের বিপক্ষে খেলবে লুইস এনরিকের দল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম