চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের হার চান মেসি

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৬, ১২:১৭আপডেট : ১০ মে ২০১৬, ১২:৪০

মেসি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকোর কাছে হেরে লিওনেল মেসির বার্সেলোনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভঙ্গ হয়েছে। তবুও ২৮ মে-র ফাইনালে সেই অ্যাটলেটিকোকেই সমর্থন জানিয়েছেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল শিরোপা জিতুক সেটি চান না এই আর্জেন্টাইন সুপারস্টার!
ডিয়েগো সিমিওনের দল রিয়াল মাদ্রিদকে ফাইনালে হারাতে পারবে বলে আশাবাদী বার্সা সুপারস্টার। সোমবার ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আসলে এটি তো পরিষ্কার যে বার্সেলোনার সমর্থকরা কখনোই চায় না রিয়াল মাদ্রিদ কোনও শিরোপা জিতুক।’
২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে কাঁদিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবার তার উল্টোটা হলেই খুশি হবেন কিং লিও। তিনি বলেন, 'অ্যাটলেটিকো মাদ্রিদ যদি ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারাতে পারে, তবে বার্সা দারুণ খুশি হবে। অ্যাটলেটিকো যেটি করে এসেছে সেটি এক কথায় দুর্দান্ত। ফাইনালে জয়টা (রিয়ালের জন্য) সহজ হবে না।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী