এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে প্লে অফ খেলতে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার ঘোষিত এই দলে স্থান হয়নি সম্প্রতি ক্ষমা চাওয়া মামুনুল, ইয়াছিন, সোহেল রানা ও জাহিদ হোসেনের।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন ওই চার ফুটবলার। কয়েকদিন আগেই ক্ষমা চেয়ে বাফুফের কাছে পত্র জমা দেন তারা।
বাফুফে জানিয়েছিল, এই চারজন ক্ষমা চাইলেই জাতীয় দলে ফিরতে পারবেন। কিন্তু আসন্ন এশিয়ান কাপের বাছাই পর্বে ডাকা হয়নি তাদের।
আগামী ২ জুন তাজিকিস্তানের বিপক্ষে তাজিকিস্তানে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। এরপরেই ৭ জুন রয়েছে হোম ম্যাচ।
উল্লেখ্য, তাজিকিস্তানের বিপক্ষে এই পর্বে হারলে পরবর্তীতে ভুটানের বিপক্ষে খেলতে হবে। ভুটানের বিরুদ্ধেও হারলে ২০১৯ সাল পর্যন্ত ফিফা-এএফসির কোনও ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ।
/আরএম/এফআইআর/








