হোসে মরিনহোকে জাতীয় দলের কোচ করতে চাইছে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী ইমাম নাহরাউই জানান, মরিনহোকে প্রধান কোচ হিসেবে পেতে তারা আলোচনা করছেন।
ইমাম আরও বলেছেন, ‘এই পর্তুগিজের ইন্দোনেশিয়ার কোচ হওয়ার ব্যাপারে আমারা এখনও বেতন নিয়ে আলোচনা করিনি। এ ব্যাপারে আমরা দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবো।
মরিনহো গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির কোচ হিসেবে নিযুক্ত ছিলেন। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও তার অধীনে পরের মৌসুমে বাজে পারর্ফম করে ব্লুজরা। ফলে ক্লাব থেকে বহিষ্কৃত হন তিনি।
উল্লেখ্য, কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবলেও বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার কবলে রয়েছে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির সরকারি হস্তক্ষেপের কারণে এমন পদক্ষেপ নেয় ফিফা।
/এফআইআর/








