বুরুশিয়া ডর্টমুন্ড অধিনায়ক ম্যাটস হামেলসকে দলে ভিড়িয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। একইসঙ্গে বেনফিকা থেকে উদীয়মান পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেজের সঙ্গেও চুক্তি সম্পন্ন করেছে জার্মান জায়ান্টরা। অফিসিয়াল বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বায়ার্ন।
হামেলস অবশ্য বলা যায় বায়ার্নেরে ঘরের ছেলে। ২০০৮ সালে শৈশবের ক্লাব বায়ার্ন ছেড়ে ডর্টুমন্ডে যোগ দেন হামেলস। এবার সাবেক ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন জার্মান সেন্টার ব্যাক। চলতি মৌসুম শেষে আগামী ১ জুলাই তার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রত্যাবর্তন ঘটবে।
বেনফিকার হয়ে খেলা সানচেজের সঙ্গে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তি করেছে বাভারিয়ানরা। তবে পারফরম্যান্স বিবেচনায় এতে আরও ৪৫ মিলিয়ন ইউরো যোগ হতে পারে। আগামী মৌসুমেই পর্তুগাল ছেড়ে জার্মানিতে উড়াল দেবেন ১৮ বছর বয়সী এ সম্ভাবনাময় মিডফিল্ডার।
/এমআর/








