ফিফায় প্রথম নারী সেক্রেটারি

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৬, ১০:৩৩আপডেট : ১৪ মে ২০১৬, ১০:৩৫

ফাতমা সাম্বা দিওফ সামৌরা প্রথম নারী হিসেবে ফিফা সেক্রেটারি পদে নিয়োগ পেলেন সেনেগালের ফাতমা সাম্বা দিওফ সামৌরা। মেক্সিকোতে হতে যাওয়া ৬৬তম ফিফা কংগ্রেসের সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফাতমার নিযুক্ত হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

ফাতমা সম্পর্কে ইনফান্তিনো বলেন, ‘তার মত আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ মানুষদেরই দরকার যারা বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। তার দল গঠনের অসম্ভব ক্ষমতা রয়েছে।’

২১ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন ফাতমা। ১৯৯৫ সালে জাতিসংঘে যোগ দেয়ার পর এখন পর্যন্ত ছয়টি ভিন্ন দেশে কাজ করেছেন তিনি। মাতৃভাষা ফ্রেঞ্চ ছাড়াও তিনি ইংলিশ, ইতালিয়ান এবং স্প্যানিশে দক্ষ।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ফাতমা বলেন, ‘আজকের এই দিনটি আমার জন্য বিশেষ একটি দিন। আমি গর্বিত ফিফার সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হতে পেরে। আমি বিশ্বাস করি ফিফার এই পদটি আমার দক্ষতা এবং কর্মক্ষমতাকে যাচাই করতে কার্যকরী ভূমিকা পালন করবে। যেটিকে আমি বিশ্ব ফুটবলের উন্নয়নে কাজে লাগাতে পারবো। ’

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম