লা লিগার 'ফাইনাল' আজ

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৬, ১০:১৬আপডেট : ১৪ মে ২০১৬, ১০:৫৩

লা লিগার 'ফাইনাল' আজ লা লিগার শেষ ম্যাচে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দেপার্তিভো লা করুনার মাঠে খেলতে যাবে জিনেদিন জিদানের রিয়াল। আর লুইস এনরিকের বার্সা খেলবে গ্রানাডার মাঠে। দুটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

এই ম্যাচ দুটিকে বলা যায় লা লিগার ফাইনাল ম্যাচ। বার্সা গ্রানাডার বিপক্ষে জিতলে শিরোপা যাবে বার্সার ঘরে। অন্যদিকে বার্সা হারলে ও রিয়াল দেপর্তিভোকে হারালে শিরোপা যাবে সান্তিয়াগে বার্নাব্যুতে।

৩৭ ম্যাচে বার্সার সংগ্রহ ৮৮ পয়েন্ট। অন্যদিকে মাদ্রিদের পয়েন্ট ৮৭। সে কারণেই ট্রফি ঘরে তুলতে বার্সার অমঙ্গল কামনা করছে রিয়াল! পয়েন্ট টেবিলে কাতালানদের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে আছে তারা। তাই বার্সার হার কিংবা ড্র চাইছে জিদানের দল। নইলে শিরোপা জেতার স্বপ্ন ফিকে হয়ে যাবে।

অপরদিকে দেপার্তিভোর কাছে রিয়াল মাদ্রিদ হারলে কিংবা ড্র করলেই শিরোপা উঠবে বার্সার শোকেসে! তাই জয়ের বিকল্প নেই লস ব্লাঙ্কোসদের।

লা লিগায় জয় দিয়েই মৌসুমের শেষটা করার ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সা বস লুইস এনরিক। বলেন, 'আমরা অন্যদের থেকে ভিন্ন একটি দল। এখানে এমন কিছু খেলোয়াড় আছে, যারা সব ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। তাদের অনেক শিরোপা জেতার অভ্যাস রয়েছে। মৌসুমের শেষটা ভালো করতে মুখিয়ে রয়েছে ছেলেরা।'

ওদিকে জিদান এখনও আশাবাদী। তার কথা, ‘ফুটবলে কখন কী ঘটবে আপনি বলতে পারেন না। আমাদের সামনে যে সুযোগ এসেছে তা শতভাগ কাজে লাগাতে চাই। নিজেদের ম্যাচটা আমাদের অবশ্যই জিততে হবে, তারপর অপেক্ষায় থাকব বার্সার অঘটনের জন্য। শেষ কথা বলার সময় তো এখনও আসেনি।’

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম