মেসি-রোনালদোর সাম্রাজ্যে সুয়ারেজের হানা

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৬, ১৬:৫০আপডেট : ১৫ মে ২০১৬, ১৭:০২

মেসি-রোনালদোর সাম্রাজ্যে সুয়ারেজের হানা গত এক দশক ধরে লা লিগার পুরো ফোকাসটা নিজেদের ওপর ধরে রেখেছিলেন লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৯-১০ মৌসুম থেকে শুরু করে ২০১৪-১৫ মৌসুমে লা লিগার সর্বোচ্চ স্কোরার পিচিচি ট্রফি জিতেছেন মেসি কিংবা রোনালদো। উভয়েই তিনবার করে এই ট্রফি জিতেছেন।

তবে এবার সে ধারা ভাঙলেন লুইস সুয়ারেজ। চলতি মৌসুমে উরুগুইয়ান স্ট্রাইকার পেছনে ফেলে দিয়েছেন সময়ের সেরা মেসি-রোনালদোকে। ২০১৫-১৬ মৌসুমে ৪০ গোল করে সর্বোচ্চ গোলের পুরস্কার ‘পিচিচি’ ট্রফি উঠছে সুয়ারেজের হাতেই।

এবারের মৌসুমে সুয়ারেজের প্রতিদ্বন্দ্বী ছিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার রোনালদো। তবে লিগের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জোড়া গোল করলেও শেষ পর্যন্ত ৩৫টি গোলে থামে পর্তুগিজ অধিনায়কের দৌড়।

চলতি মৌসুমে সুয়ারেজ সতীর্থ মেসির পা থেকে এসেছে ২৬টি গোল। যদিও ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই হয়ত প্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে রাখতেই সুয়ারেজকে প্রচুর সুযোগ করে দিয়েছিলেন তিনি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম