‘জাতীয় দলের মানসিক দৃঢ়তায় ঘাটতি রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ১৮:৩৯আপডেট : ১৬ মে ২০১৬, ১৮:৪২

সহকারী কোচ সাইফুল বারী টিটু। তাজিকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের বাছাই পর্বের প্লে-অফ ম্যাচের আগে জাতীয় দলের ফিটনেসে তেমন কোনও ঘাটতি না থাকলেও মানসিক দৃঢ়তায় ঘাটতি রয়েছে বলে মনে করেন সহকারী কোচ সাইফুল বারী টিটু।
আজ সোমবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে টিটু বলেন, ‘যেহেতু খেলোয়াড়রা স্বাধীনতা কাপে খেলেছে তাই ফিটনেস নিয়ে তেমন চিন্তার কিছু দেখছি না। তবে বেশ কিছু দিন ধরে যেহেতু খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতার মাঝে নেই, তাই তাদের মানসিকতায় কিছু দুর্বলতা লক্ষ্য করেছি। আমি বিগত কয়েক দিনে তাত্বিক ও শারীরিক উভয় প্রকার অনুশীলনেই খেলোয়াড়দের উজ্জীবিত করার চেষ্টা করেছি। বাকি কাজগুলো লোডভিক ডি ক্রুইফ বাংলাদেশে এসে করবেন। লোডভিকের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রয়েছে। আমার দলের সার্বিক পরিস্থিতি নিয়ে লোডভিক ডি ক্রুইফ অবগত আছেন।’

এসময় প্রসঙ্গ উঠে আসে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মামুনুল ইসলামকে নিয়েও। তার সম্পর্কে টিটুর মূল্যায়ন এরকম, ‘মামুনুল এই মুহূর্তে ম্যাচ ফিট নন। কিছুদিন নিয়মতান্ত্রিক অনুশীলনের বাইরে থেকে ওজন কিছুটা বাড়িয়ে ফেলেছেন। তবে এটা বড় কোনও সমস্যা নয়।’

তিনি আরও যোগ করেন, ‘লোডভিক ডি ক্রুইফ এসে মামুনুলকে কিছু বাড়তি অনুশীলনের প্রেসক্রিপশন দেবেন। বাড়তি কিছু অনুশীলন করলেই মামুনের ম্যাচ ফিটনেস ফিরে আসবে। স্কিল লেভেল নিয়ে মাথা ব্যাথার কোনও কারণ নেই। ওর সেসব ঠিক আছে।’
ম্যাচ প্রসঙ্গে ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘ম্যাচ ডে-তে তাজিকিস্তানের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাই কন্ডিশন খুব একটা কষ্টকর হবে না আমাদের জন্য। মূল লক্ষ্য হচ্ছে টোটাল টিমওয়ার্কে একটি ভালো পারফরম্যান্স উপহার দেওয়া। তাজিকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে না এটি আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস, ভালো খেললে দুই ম্যাচ মিলে বাংলাদেশের পক্ষে এই চ্যালেঞ্জ টপকানো সম্ভব।’

উল্লেখ্য, আগামী ২ ও ৭ জুন দুশানবে ও ঢাকায় তাজিকিস্তানের বিপক্ষে প্লে-অফ ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম