এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের আয়োজক বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৬, ২০:৪৫আপডেট : ১৯ মে ২০১৬, ২০:৪৮

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের আয়োজক বাংলাদেশ এশিয়ান ফুটবল কনফেডারেশনে (এএফসি) অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল-২০১৭ চ্যাম্পিয়নশিপর বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। এতে ২০ দল চার গ্রুপে খেলবে।
বাংলাদেশ 'সি' গ্রুপে পড়েছে। বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান, ইরান,চাইনিজ তাইপে ও সিঙ্গাপুর। বাংলাদেশ 'সি' গ্রুপের আয়োজক। এই আসরে গত বাছাই পর্বেও নিজেদের গ্রুপের স্বাগতিক ছিল বাংলাদেশ।

আগস্টের ২৭ থেকে সেপ্টেম্বরের ৪ তারিখ পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। একই সঙ্গে চার ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। চার ভেন্যুর চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্বে খেলবে। আর গত আসরে চূড়ান্ত পর্বের চার সেমিফাইনালিস্ট সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। 

২০১৭ সালে মূলপর্ব হবে থাইল্যান্ডে। থাইল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওই গ্রুপের রানার্স আপ দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। একই দিন অনূর্ধ্ব-১৯ এরও ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অবশ্য অনূর্ধ্ব-১৯ এ এন্ট্রি করেনি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের