'ফুটবলের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দ‌‌‌ৃঢ় হতে পারে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৬, ১৫:৪৬আপডেট : ২১ মে ২০১৬, ১৮:৪৫

'ফুটবলের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দ‌‌‌ৃঢ় হতে পারে' ক্রিকেট নিয়ে মাতামাতির মধ্যেও ফুটবলকে ঘিরে ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে বলে মন্তব্য করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

শুক্রবার রাতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে (বিএসজেএ) ভারতীয় হাইকমিশনের এক প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন হর্ষ বর্ধন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

হর্ষ বর্ধন বলেন, 'দুই দেশেরই রয়েছে ফুটবল ঐতিহ্য। তাই দুই দেশের মধ্যে ফুটবলীয় সম্পর্ক জোরদার না হওয়ার কোনও কারণ নেই। ক্রিকেট নিয়ে দুই দেশের মধ্যে অনেক কিছুই হচ্ছে। আমার মনে হয় উদ্যোগ নিলে ফুটবল ঘিরেও অনেক কর্মকাণ্ড করা সম্ভব। মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও কলকাতা মোহামেডান দুই বাংলায়ই জনপ্রিয়। ক্লাব ও জাতীয় পর্যায়ে দুই দেশের ফুটবলের আদান-প্রদান আরও বাড়ানো সম্ভব। এতে দুই দেশের সম্পর্ক ও ফুটবল উপকৃত হবে।'

ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার হর্ষ বর্ধন শ্রিংলার বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, 'ফুটবলকে ঘিরে দুই দেশেরই মধ্যে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে।'

এই ম্যাচ উপভোগ করেছেন জাতীয় ফুটবল দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ, বাফুফের সহ-সভাপতি বাদল রায়, বাফুফে সদস্য হারুনুর রশিদ, সত্যজিত দাস রুপু, ফজলুর রহমান বাবুল, অমিত খান শুভ্র, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান প্রমুখ।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম