প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয়, ইনজুরিতে মেসি

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৬, ১০:৫৭আপডেট : ২৮ মে ২০১৬, ১১:০৪

চোট নিয়ে মাঠ ছাড়ছেন মেসি কোপা আমেরিকার প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিল আর্জেন্টিনা। নিজেদের একমাত্র প্রীতি ম্যাচে হিগুয়েনের দুর্দান্ত এক গোলে হন্ডুরাসকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে এ ম্যাচে ইনজুরিতে পড়েছেন দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লাগে তার।

টিভি ক্যামেরায় দেখা গেছে ম্যাচের ৬৪মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লাগে। শেষে যন্ত্রণাকাতর মুখে ধীরে ধীরে মাঠ ছাড়েন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার। পরে তাকে পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আর্জেন্টিনা কোচ টাটা মার্টিনো জানান, ম্যাচ শেষে চোটের অবস্থা সম্পর্কে জানতে মেসিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেসি পিঠের নিচের দিকে ও একই জায়গার পাঁজরে ব্যাথা পেয়েছেন।

পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে মেসির আর্জেন্টিনা। ম্যাচের ২৪ মিনিটে মেসির বাড়ানো বলে গোল করতে ব্যর্থ হন ডি মারিয়া। তবে ম্যাচের ৩১ মিনিটে মনে রাখার মত এক গোল করে দলকে লিড এনে দেন হিগুয়াইন। বাঁ দিক থেকে মার্কোস রোহোর বল ধরে ঘুরে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে জড়িয়ে দেন নাপোলির এই স্ট্রাইকার। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিরা।

১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরে আগামী ৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের