মেসির অনুপস্থিতিতে কর ফাঁকির মামলার বিচার শুরু

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০১৬, ১৯:১০আপডেট : ৩১ মে ২০১৬, ১৯:১৯

মেসির অনুপস্থিতিতে কর ফাঁকির মামলার বিচার শুরু লিওনেল মেসির অনুপস্থিতিতেই মঙ্গলবার স্পেনের একটি আদালতে শুরু হয়েছে তার কর ফাঁকির মামলার শুনানি। কোপা আমেরিকায় চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের ঠিক কয়েকদিন আগে শুরু হল মামলাটির কার্যক্রম!
নকল কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছবি স্বত্ব থেকে আয় করা ৪.১৬ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২৮ বছর বয়সী মেসি এবং তার পিতা জর্জ হোরাসিও মেসিকে আগেই অভিযুক্ত করেন আদালত।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুনানি চলবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে বৃহস্পতিবারই স্ব-শরীরে হাজির হতে পারেন মেসি ও তার পিতা। তবে আগে থেকেই শুনানিতে উপস্থিত থাকার জন্য আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় ফেরার কথা ছিল ৫বারের বিশ্বসেরা এই ফুটবলারের। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে হুন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণের সময় ইনজুরির কবলে পড়ায় মেসি নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন বলে শুনানিতে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী জাভিয়ার সানচেজ-ভিরা।

স্পেনের আইন অনুযায়ী এই বিচারে দোষী সাব্যস্ত হলে মেসি ও তার পিতাকে কমপক্ষে সাড়ে ২২ মাস জেল খাটতে হবে। সেই সঙ্গে যে পরিমাণ অর্থ জালিয়াতির অভিযোগ থাকবে সমপরিমাণ অর্থ জরিমানা দিতে হবে। তবে এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো অপরাধ করলে শাস্তির পরিমাণ কমিয়ে দেওয়ার উদাহরণ রয়েছে স্প্যানিশ আদালতে।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী