তাজিকিস্তানের বিপক্ষে উজ্জীবিত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৬, ১৯:০৬আপডেট : ০১ জুন ২০১৬, ১৯:১৩

তাজিকিস্তানের বিপক্ষে উজ্জীবিত বাংলাদেশ গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে দুইবার মুখোমুখি হওয়ার পর আবারও তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফে কাল তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় ।

গত নভেম্বরে অ্যাওয়ে ম্যাচে তৎকালীন ইতালিয়ান কোচ ফাবিও লোপেজের অধীনে ০-৫ গোলে বিধ্বস্ত হওয়া আর প্রতিকূল আবহাওয়া ভুলে যাননি মামুনুল ইসলামরা। তবে এবার কন্ডিশন ভিন্ন। দুশানবেতে এখনকার আবহাওয়া অনেকটাই নাতিশীতোষ্ণ। আর এবারের লাল সবুজের দলটিও বেশ উজ্জীবিত।

বাংলাদেশ দলের ডাচ কোচ ডি ক্রুইফ বলেন, ‘ম্যাচকে সামনে রেখে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। ফুটবলাররা বেশ উজ্জীবিত এই আবহাওয়ায়। কিছুদিনের জন্য আমি দলের সঙ্গে ছিলাম না। তবে আবার ফিরে এসেছি। বাংলাদেশের ফুটবলে কিছু পরিবর্তন আনতে চেষ্টা করছি। এবার তাজিকিস্তানে ভালো মানের ফুটবলার সঙ্গে নিয়ে এসেছি। ফলাফল কী হলো তা দেখার বিষয় নয়। আমরা পজিটিভ ফুটবল খেলতে চাই। আমি আশা করছি, ছেলেরা ভালো কিছুই করে দেখাবে।'

তিনি আরও বলেন, 'তাজিকিস্তান অনেক শক্তিশালী কারণ তাদের ফুটবলারদের স্কিল ভালো। ওদের ফুটবলাররা রাশিয়ান লিগে খেলে থাকে। তবে আমরাও কম যাই না। ম্যাচের শেষ পর্যন্ত দেখতে চাই। লড়াই করতে প্রস্তুত আমার ফুটবলাররা।'

অধিনায়ক মামুনুল ইসলামও আশাবাদী। তিনি বলেন, 'আমাদের দলটি ভালো পজিশনে আছে। দীর্ঘদিন আমরা এক সঙ্গে কাজ করেছি। এখন লড়াই করতে প্রস্তুত। অ্যাওয়ে ম্যাচ সবসময়ই সফরকারীদের জন্য কঠিন। যার প্রমান গত দু’বারের দেখা। প্রথমবার ঢাকায় সফরকারী তাজিকিস্তান হারতে হারতে ড্র করেছিল আমাদের সঙ্গে। দ্বিতীয়বার আমরা তাজিকিস্তানে এসে ০-৫ গোলে হেরেছিলাম। যদিও ওই ম্যাচের পরিবেশ অনেক ঠাণ্ডা ছিল বৃষ্টির কারণে। তবে এই সময়ে আবহাওয়া খুব ভালো। আমরা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবো।'
/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী